ডেস্ক, রাজনীতি ডটকম

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দুই দেশকেই আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কান্দাহার ও পকতিয়া শহরে হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদ বলছে, তালেবান বাহিনীর হামলা থেকে জনগণকে নিরাপদ রাখতে ও সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে ‘যুদ্ধ’ শুরু করা হয়েছে।
জাতিসংঘ মহাসচিব পাকিস্তান-আফগানিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন জানিয়ে তার মুখপাত্র স্টেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধিতে গুতেরেস উদ্বিগ্ন। তিনি দুই দেশের প্রতিই আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
চলমান উত্তেজনার মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব।
এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কও পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন। তিনি দুই দেশকেই সংলাপে বসার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েকদিনের আলোচনার পর ওয়াশিংটনে একটি কাঠামোগত (ফ্রেমওয়ার্ক) চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই চুক্তির কোনো পক্ষ নয়। ফলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছ
১১ ঘণ্টা আগে
গাজা যুদ্ধে নিজের এক ছেলেকে হারানো এবং শত্রুপক্ষের বিরুদ্ধে ‘অসম মাত্রার শক্তি’ প্রয়োগের ‘দাহিয়াহ নীতি’র প্রবক্তা হিসেবে পরিচিত এই সাবেক সেনাপ্রধান সাম্প্রতিক জনমত জরিপে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছেন। নির্বাচনে তাকে নেতানিয়াহুর জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে
গত বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।
১৩ ঘণ্টা আগে
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তীব্র এই কম্পনে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝাঁকুনি তীব্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
১৪ ঘণ্টা আগে