হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

ডেস্ক, রাজনীতি ডটকম
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তা চেয়েও সাড়া পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতীকী ছবি

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম এবং ইসরায়েলের যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আজ সোমবার দিনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালিটি খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামো ‘ধ্বংস’ করে দেওয়া হবে। একই সময়ে ইসরায়েলও জানিয়েছে, চলমান সংঘাত আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রিনিচ মান সময় রোববার রাত ১০টায় বাজার খোলার পরপরই মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহ দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে। তবে পরে তা কিছুটা কমে আসে।

একই সময়ে বেড়েছে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও বাড়ে। মে মাসের সরবরাহ মূল্য বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৪৪ ডলারে পৌঁছেছে। তবে লেনদেন শুরুর প্রায় ৪৫ মিনিট পর তা কিছুটা কমে ১১১ ডলারের আশপাশে স্থিতিশীল হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ব্যারেলপ্রতি ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার। সাম্প্রতিক উত্তেজনার কারণে অল্প সময়ের ব্যবধানে তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা যাচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ফের ইরানে মার্কিন হামলা, হরমুজ ঘিরে বাড়ছে যুদ্ধের ঝুঁকি

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জানায়, স্থানীয় সময় দুপুর ১২টায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে মার্কিন বাহিনী। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের সাম্প

১৩ ঘণ্টা আগে

নেপালের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল, এখনো নিখোঁজ ৪ হাজার

নেপাল পুলিশের সর্বশেষ হিসাবের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত রাশুয়া, নুয়াকোট, ধাদিং, গোরখা, তানাহুন, চিতওয়ান, নওয়ালপরাসি পূর্ব ও নওয়ালপরাসি পশ্চিম— এই আট জেলায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচটি মরদেহ পাওয়া গেছে ভারতের ভূখণ্ডে।

১৬ ঘণ্টা আগে

‘জয় শ্রী রাম’ স্লোগানে কলকাতায় আনন্দবাজার ভবনে লেপে দেওয়া হলো গেরুয়া রঙ

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে এ ঘটনার সঙ্গে আনন্দবাজার পত্রিকায় গত ২১ আগস্ট প্রকাশিত একটি সংবাদের শিরোনামের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৭ ঘণ্টা আগে

প্রথম মহাসচিব পাকিস্তান, মক্কা জোটে শর্তসাপেক্ষে যোগদানের সুযোগ

সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। তিন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠক শেষে জোটটির নাম ও প্রাথমিক সাংগঠনিক কাঠামো সম্পর্কে তথ্য দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

১ দিন আগে
Advertisement