ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন লাখো ইসরায়েলি। গাজায় আরও ৬ জিম্মির নিহত হওয়ার ঘটনায় রোববার (১ সেপ্টেম্বর) রাতে তারা রাস্তায় নামেন এবং বিক্ষোভ করেন।
এ সময় গাজায় জিম্মি মৃত্যুর ঘটনায় ধর্মঘটের ডাক দেয় ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন।
সোমবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ৬ বন্দির মৃত্যুর খবরে হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীরা ‘এখন! এখন!’ স্লোগান দিতে থাকেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে জিম্মিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
এই পরিস্থিতি রাজধানী তেল আবিবে সড়ক অবরোধ করেন অনেক ইসরায়েলি এবং পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের বাইরেও বিক্ষোভ প্রদর্শন করেন।
রোববার রাতের এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও ঘটেছে।
প্রায় ১১ মাস আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছিল এটি।
গাজায় বন্দিদের পরিবারের প্রতিনিধিত্ব করা ‘জিম্মি এবং নিখোঁজ পরিবার ফোরাম’ এক বিবৃতিতে বলেছে, ছয় জিম্মির মৃত্যু নেতানিয়াহুর লড়াই থামাতে এবং তাদের প্রিয়জনকে বাড়িতে ফিরিয়ে আনার চুক্তি নিশ্চিত করতে ব্যর্থতার ফলাফল।
হামাসের বন্দিদশায় প্রায় ১১ মাস নির্যাতন ও অনাহারে বেঁচে থাকার পর গত কয়েক দিনে তাদের সবাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ফোরামের সদস্যরা।
হামাসের বন্দিদশায় মৃত্যু হওয়া কারমেল গ্যাট নামে এক জিম্মির চাচাতো ভাই গিল ডিকম্যান এক্স-এ লিখেছেন, ‘সবাই (জিম্মি) ফিরে না আসা পর্যন্ত রাস্তায় নামুন এবং ধর্মঘট করুন। বাকি জিম্মিদের এখনও বাঁচানো যেতে পারে। ’
ইসরায়েলের হারেৎজ পত্রিকার একজন কলামিস্ট গিডিয়ন লেভি আল জাজিরাকে বলেছেন, নেতানিয়াহু তার সরকারের ডানপন্থি দলগুলির মতামতকেই গুরুত্ব দিচ্ছেন যারা হামাসকে কোনোরকম ছাড় দিতে নারাজ। অথচ ওই দলগুলো জিম্মিদের বিষয়ে ভাবনাহীন থাকতে পারে না।
লেভি জোর দেন, এর মধ্যে অন্যতম সরকারের বৃহত্তম দল লিকুদ পার্টি, সেই দল তাকে সমর্থন করে।
এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করার জন্য সরকারকে চাপ দিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের বৃহত্তম ট্রেডস ইউনিয়ন ফেডারেশন হিস্টাড্রুট। গত বছরের ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো এই পদক্ষেপ নিলো তারা।
ইউনিয়ন বলেছে, ইসরায়েলের প্রধান বিমান পরিবহন কেন্দ্র বেন গুরিয়ন বিমানবন্দর সোমবার সকাল ৮ টা থেকে বন্ধ থাকবে। এছাড়া ধর্মঘটের সময় ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবাসহ ইসরায়েলের অর্থনীতির প্রধান খাতগুলোকে বন্ধ বা কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদও নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু ও তার মৃত মন্ত্রিপরিষদের কারণে বন্দিরা জীবিত ফিরতে পারেননি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়
১০ ঘণ্টা আগে
ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।
১০ ঘণ্টা আগে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।
১২ ঘণ্টা আগে
গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন সরকারবিহীন থাকা ইরাকে এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ সুগম হলো। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরাক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
১৩ ঘণ্টা আগে