ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি হামলায় নিহত ৩

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানি হামলায় হাইফার বাজান তেল শোধনাগারে ভয়াবহ ক্ষতি হয়েছে। ইসরায়েলের এই তেল শোধনাগার প্রতিষ্ঠান বাজান গ্রুপ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের একটি বিদ্যুৎ ও স্টিম উৎপাদনকারী পাওয়ার স্টেশন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটির সব রিফাইনারি স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বাজান গ্রুপ জানায়, হাইফা উপসাগরে অবস্থিত তাদের তেল শোধনাগারে ইরানি হামলায় তিনজন কর্মচারীও নিহত হয়েছেন। এ হামলার পর প্রতিষ্ঠানটির সব কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

রাতে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এই তিন কর্মীর মৃত্যু হয় বলে জানানো হয়েছে। এই হামলার ফলে পাওয়ার স্টেশনটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে বিদ্যুৎ ও স্টিম উৎপাদন সম্ভব হচ্ছে না, যা রিফাইনারি পরিচালনায় অত্যাবশ্যকীয়।

বাজান গ্রুপের পক্ষ থেকে আরো বলা হয়, ‘এই হামলার কারণে শুধু প্রাতিষ্ঠানিক ক্ষয়ক্ষতিই নয়, বরং আমরা মূল্যবান প্রাণ হারিয়েছি। এটি আমাদের জন্য গভীর শোকের সময়।’

তারা জানিয়েছে, ইসরায়েল ইলেকট্রিক কম্পানির সঙ্গে সমন্বয় করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার চেষ্টা চালাচ্ছে।

এই স্থাপনার কাছে অবস্থিত বৃহৎ তেল ট্যাংক এবং উচ্চ মাত্রার দূষণের কারণে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা রিফাইনারিটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। ২০২২ সালে ইসরায়েল সরকার ঘোষণা দিয়েছিল, ২০৩০ সালের মধ্যে বাজান রিফাইনারি হাইফা উপসাগর এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবে এ বছরই বড় তেল ট্যাংক অপসারণের কাজ শুরু হওয়ার কথা ছিল। সূত্র : রয়টার্স, টাইমস অব ইসরায়েল

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গালিবাফ-আরাগচিকে হত্যার ‘ষড়যন্ত্র’ ইসরায়েলের, সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র

গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সময় ইরানের পক্ষে প্রতিনিধিত্বারীদের হত্যার ‘ষড়যন্ত্র’ করেছিল ইসরায়েল। আর এ বিষয়ে ইরানকে সতর্ক করে দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র। বলেছিল, তেহরান যেন এ পরিকল্পনার বিষয়ে সজাগ থাকে।

৫ ঘণ্টা আগে

৪ মাস পর দাফন আলি খামেনির, ইরান বলছে যুদ্ধের কারণে দেরি

যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতির কারণে তার প্রকাশ্য জানাজা ও দাফন স্থগিত রাখা হয়েছিল বলে দাবি করেছে তেহরান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন দাফনের আনুষ্ঠানিকতা শুরু করেছে দেশটি।

৫ ঘণ্টা আগে

শোকযাত্রার আগে আলি খামেনির জানাজায় জনতার ঢল

এদিকে বিশ্বের প্রায় সব দেশ ইরানে তাদের প্রতিনিধি পাঠিয়েছে আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। মুসলিম দেশগুলো থেকে শুরু রাশিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশ থেকেও সেখানে হাজির হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

৬ ঘণ্টা আগে

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শক্তি ও প্রতিরোধের বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে টানা ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আয়োজনকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং জাতীয় শক্তি, প্রতিরোধ এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ইরান।

১৮ ঘণ্টা আগে