আরেকটি রেড লাইন অতিক্রম করেছে ইসরাইল : চীন

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে দেওয়া বক্তব্যে চীনের জাতিসংঘের দূত এ মন্তব্য করেন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) জাতিসংঘে চীনের দূত ফু কং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ‘অভ্যন্তরীণ অখণ্ডতা’ লঙ্ঘনের নিন্দা তীব্র জানিয়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি বলেন, আমরা ‘বিশেষভাবে উদ্বিগ্ন’ এ কারণে যে ইসরাইল পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করছে। এটিকে তিনি ইসরাইল ‘আরেকটি রেড লাইন’ অতিক্রম করেছে বলে মন্তব্য করেন।

ফু কং বলেন, বেইজিং মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তারের বিরোধিতা করে। একই সঙ্গে ইসরাইলের কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন।

চীনের দূত বলেন, ইরানের পারমাণবিক আলোচনায় বর্তমান পরিস্থিতির নেতিবাচক প্রভাব সম্পর্কে বেইজিং ‘গভীরভাবে উদ্বিগ্ন’। উত্তেজনা এড়াতে তিনি ইসরাইলকে অবিলম্বে সব সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান।

ফু আরও বলেন, ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সম্পূর্ণরূপে সম্মান করা উচিত।’

বেইজিং তেহরানের গুরুত্বপূর্ণ অংশীদার। বিশেষ করে জ্বালানি ও অবকাঠামোগত ক্ষেত্রে। গত মার্চে চীন বেইজিংয়ে ইরান ও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেছিল। সেখানে ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনা হয়। এছাড়া বৈঠকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানায় বেইজিং ও মস্কো।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাইলট উদ্ধার করলেও ইরানে আটকা পড়েছে মার্কিন স্পেশাল ফোর্স

আলজাজিরা বলেছে, যুক্তরাষ্ট্রের সূত্রটি জানিয়েছে, গতকাল রাতে নিখোঁজ বিমানের ক্রুকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু তখন ব্যাপক বাধার মুখেও পড়তে হয় তাদের।

১৭ ঘণ্টা আগে

ট্রাম্পের ‘আলটিমেটাম’ প্রত্যাখ্যান ইরানের, বলল ‘বড় চমক’ আছে

বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি খুলে দিতে ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান। ট্রাম্পকে ‘ভারসাম্যহীন’ বলে উল্লেখ করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। উলটো দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তাদের পক্ষ থ

১৮ ঘণ্টা আগে

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ১৫

আলজাজিরা খবরে বলা হয়, রাশিয়ার বিভিন্ন হামলায় গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে অন্তত ১৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। একই সময়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছেন।

১৮ ঘণ্টা আগে

চুক্তি না করলে ‘দোজখের আগুন’— ইরানকে নতুন আলটিমেটাম ট্রাম্পের

শনিবার (৪ এপ্রিল) ট্রাম্প নতুন এ আলটিমেটাম দেন ইরানকে। দুই দিন সময় বেঁধে দিয়ে ট্রাম্প বলেন, ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে। এই সময়ের মধ্যে তারা সিদ্ধান্ত না নিলে তাদের ওপর ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞ’ বা ‘জাহান্নাম’ নেমে আসবে।

১৮ ঘণ্টা আগে