নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য রয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) নাইজেরিয়ার ওন্দো রাজ্যের একটি উপকূলীয় শহরে বিমানটি বিধ্বস্ত হয়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল।

এটিআর-৪২ মডেলের বিমানটি বেনিন থেকে লাগোসের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা টিনুবু। একই সঙ্গে নিহতদের স্মরণে তিনি ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement