আত্মঘাতী হামলায় সোমালিয়ার সমুদ্র সৈকতে নিহত অন্তত ৩২

ডেস্ক, রাজনীতি ডটকম

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে এক জনপ্রিয় সমুদ্র সৈকতে আত্মঘাতী বোমা এবং এবং বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত এবং ৬৩ জন হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে রাজধানী মোগাদিশুতে লিডো সমুদ্র সৈকতে একসাথে বোমা হামলা এবং বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এ ঘটনার দায় স্বীকার করেছে।

আল জাজিরা জানায়, বিচ ভিউ হোটেলের প্রবেশপথে একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার মাধ্যমে হামলা শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ‘অন্যান্য হামলাকারীরা হোটেলে বন্দুক হামলা চালানোর চেষ্টা করে এবং সমুদ্র সৈকতে লোকজনের ওপর গুলি চালায়। সে সময় সমুদ্র সৈকতে অনেক পর্যটক হাঁটছিলেন বা বসে ছিলেন।

পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান সাংবাদিকদের বলেছেন এই হামলায় ৩২ জনেরও বেশি বেসামরিক মানুষ মারা গেছে এবং প্রায় ৬৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলেই সব হামলাকারীকে হত্যা করেছে এবং বিস্ফোরক ভর্তি গাড়ি চালাচ্ছিল এমন একজনকে আটক করেছে।‘ তিনি আরো বলেন, এ ঘটনায় একজন সৈন্য নিহত এবং আরেকজন আহত হয়েছে।‘

একজন প্রত্যক্ষদর্শী দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে বলেন, ‘আমি অনেক লোককে [মাটিতে] ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি এবং তাদের মধ্যে কয়েকজন মারা গেছে এবং অন্যরা আহত হয়েছিল।‘

দেশটির সাবেক প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘লিডো সৈকতে লোকজনের সাঁতার কাটার সময় বিস্ফোরণ ঘটেছে। সন্ত্রাসী এই হামলা রাতে ঘটেছে, যখন সৈকতটি সবচেয়ে বেশি জনাকীর্ণ ছিল।‘

লিডো সমুদ্র সৈকত, মোগাদিশুর একটি জনপ্রিয় এলাকা। সোমালিরা তাদের সপ্তাহান্ত উপভোগ করার দরুন এলাকাটি শুক্রবার রাতে ব্যস্ত থাকে। তবে এলাকাটি অতীতেও আল-শাবাব যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

২০ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

২১ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

২১ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

১ দিন আগে