ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে। রোববার (২৩ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় শনিবার ভোর থেকে সারা দিনের ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে, গাজা শহরের তুফায় ৯ জন, জেইতুন পাড়ায় দুজন, নেটজারিম করিডোরের কাছে আল-মোঘরাকায় দুজন, বেইত লাহিয়ায় ছয়জন, দেইর এল-বালাহতে একজন ও খান ইউনিসে দুজন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে কমপক্ষে ৪৯ হাজার ৭৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও ১ লাখ ১৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিস ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা আপডেট করে বলেছে, অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে।
ইসরাইলি গণমাধ্যম অনুসারে, গত শুক্রবার থেকে ইসরাইল বিমান বাহিনী গাজা, লেবানন এবং সিরিয়ায় ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে বলে জানিয়েছে আইডিএফ।
এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরাইল। শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরাইলের বিমান হামলা ও গোলাবর্ষণে দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বোমা হামলার হুমকির পর যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বের সামনে জটিল এক প্রশ্ন উঠে এসেছে—রাষ্ট্রপতির নির্দেশ মেনে চলবেন, নাকি সম্ভাব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি এড়াবেন। এটি এখন যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডের জন্য এক জরুরি সংকট।
১২ ঘণ্টা আগে
ইরানের কাশান শহরের একটি রেলওয়ে সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুজন নিহত হয়েছেন। আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ইসফাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে ইরানের মেহর নিউজ এজেন্সি জানায়, ইরানের কাশান শহরের ইয়াহিয়া আবাদ রেলওয়ে সেতুতে এ হামলা চালিয়েছে ইসরায়েল।
১৩ ঘণ্টা আগে
দেশের জন্য ১ কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন) ইরানি জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ১৪ মিলিয়নের বেশি গর্বিত ইরানি তাদের জীবন উৎসর্গ করতে নিবন্ধন করেছেন। আমিও আমার জীবন ইরানের জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকবো।
১৫ ঘণ্টা আগে
ইরানের আকাশসীমায় মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক এফ-১৫ই ফাইটার জেটটি কাঁধ থেকে ছোড়া তাপ-অনুসন্ধানী (হিট-সিকিং) মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এটি ছিল হাতে বহনযোগ্য একটি শোল্ডার মিসাইল।
১৫ ঘণ্টা আগে