ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে সলসভিলের একটি হোস্টেলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে তিনজন বন্দুকধারী সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে শিশু-কিশোরসহ ২৫ জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই হোস্টেলে অবৈধভাবে মদ বিক্রি করা হতো বলে জানিয়েছে প্রিটোরিয়া পুলিশ।
পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথি জানিয়েছেন, স্থানীয় সময় ভোর পৌনে পাঁচটার দিকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হোস্টেলে ঢুকে মদপানরত লোকজনের ওপর গুলি চালায়। নিহতদের মধ্যে তিন বছরের শিশু, ১২ বছরের এক ছেলে ও ১৬ বছরের এক কিশোরী রয়েছে।
ম্যাথি বলেন, ঘটনাস্থলটি মূলত একটি ‘অবৈধ শিবিন’ বা লাইসেন্সবিহীন মদের দোকান। তিনি জানান, এমন অবৈধ স্থাপনায় প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে এবং নিরীহ লোকজনও অনেক সময় ক্রসফায়ারের শিকার হন।
এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি হামলার কারণও পরিষ্কার নয়।
জাতিসংঘের অপরাধ-বিষয়ক দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় প্রতি ১ লাখে হত্যা হয় ৪৫ জনের। পুলিশ বলছে, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রতিদিন গড়ে ৬৩ জন খুন হয়েছেন। সূত্র: বিবিসি

কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর দলটি জানিয়েছে— শিক্ষামন্ত্রীর পদত্যাগ অথবা তাকে বরখাস্ত করা ছাড়া এই আন্দোলনের সমাধান হবে না। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় নিয়েছে। ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে।
১০ ঘণ্টা আগে
নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে প্রশ্নফাঁস ও পরীক্ষায় অসদুপায় ঠেকাতে আইন আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে ভারতের মোদি সরকার। বিদ্যমান আইনে সংশোধনী এনে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ কোটি রুপি জরিমানার বিধান যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
এরপর দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমাকে ভয় দেখিয়ে সরানো যাবে না। আমি ঠিক করেই নিয়েছিলাম, প্রয়োজন হলে পুলিশ আমাকে চাপা দিয়েই চলে যাক।’
১১ ঘণ্টা আগে
ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী চলমান আন্দোলন থেকে শিক্ষার্থীদের দূরে থাকার নির্দেশনা দেওয়ায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) কড়া সমালোচনা করেছেন। আজ শুক্রবার তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন তুলে বলেন, ‘গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করায় শিক্ষার্থীদের হুমকি দেওয়ার সাহস তাদের হলো কীভাবে?
১৩ ঘণ্টা আগে