ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের ছিটমহল গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল জাজিরা জানিয়েছে, এদের অধিকাংশই শনিবার ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আশপাশে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও চার শিশু রয়েছে। বাড়িতে গোলা হামলায় তাদের মৃত্যু হয়।
আল জাজিরার ‘সনদ’ ফ্যাক্ট চেকিং সংস্থার যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, খান ইউনিসের বাইরে নাসের হাসপাতালে বহু মৃতদেহ লাইন দিয়ে রাখা হয়েছে। শনিবার সকালের হামলায় নিহতদের অধিকাংশকে এখানে এনে রাখা হয়েছে।
নিহতদের প্লাস্টিকের শীট দিয়ে ঢেকে রাখা হয়েছে আর তা তুলে তাদের শেষ দেখা দেখে নিচ্ছেন স্বজনরা, ভিডিওতে এমনটি দেখা গেছে।
শনিবারের প্রথম কয়েক ঘণ্টায় প্রধানত গাজার পূর্বাঞ্চলীয় দেইর এল-বালাহ শহর ও খান ইউনিসের উত্তরপশ্চিমাংশে ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায়। মৃতদের অধিকাংশই এই দুই শহর বা তার আশপাশে নিহত হয়েছেন। দেইর এল-বালাহের পাঁচ কিলোমিটার উত্তরপশ্চিমে আল-নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা হয়েছে।
নিহতদের মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরাও রয়েছেন। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাস্তুচ্যুত এসব লোকজন ইসরায়েলের সামরিক বাহিনীর ঘোষিত মানবিক এলাকাগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন, এসব এলাকা নিরাপদ হওয়ার কথা থাকলেও সেখানেই ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন তারা।
গাজাজুড়ে এসব হামলায় আরও বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিন ভোর থেকে কয়েক ঘণ্টা ধরে গাজার দেইর এল-বালাহ, আল-নুসেইরাত শরণার্থী শিবির ও খান ইউনিসে ব্যাপক গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী।
হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড টেলিগ্রামে বলেছে, তারা দেইর এল-বালাহ শহরের পূর্বাংশে ইসরায়েলি সেনাদের বহনকারী একটি গাড়িতে ইয়াসিন-১০৫ রকেট যোগে হামলা চালিয়েছে।
এই শহরটিতে ইসরায়েলি সামরিক বাহিনী বড় ধরনের অভিযান চালাচ্ছে। শনিবার সকালে এখানে ব্যাপক গোলাবর্ষণের পাশাপাশি বিমান হামলাও চালানো হয়েছে বলে জানা গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১৫ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
১৬ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
১৬ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
১৭ ঘণ্টা আগে