জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সারাদেশে সব শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীর অবরোধে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটিতে তীব্র সংকট দেখা দিয়েছে।

এমনকি রাজধানী বামাকোতেও যানবাহন চলাচল প্রায় বন্ধ, ফলে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সোমবার (২৭ অক্টোবর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

রোববার রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএমে সম্প্রচারিত এক ঘোষণায় মালির শিক্ষামন্ত্রী আমাদু সি সাভানে জানান, দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ২৭ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবরোধের কারণে জ্বালানি ট্যাংকার চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বামাকো ও আশপাশের এলাকায় তারা রাস্তাঘাট অবরোধ করে রেখেছে। এর ফলে পেট্রলপাম্পে দীর্ঘ সারি, গণপরিবহন ও মোটরসাইকেল ট্যাক্সি সেবা কার্যত অচল হয়ে গেছে।

এক সময় জনাকীর্ণ বামাকো শহর এখন নিস্তব্ধ ও স্থবির, অনেক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকরা পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় ক্যাম্পাসে যেতে পারছেন না।

এদিকে ক্রমবর্ধমান জ্বালানি সংকট ও নিরাপত্তা ঝুঁকির কারণে মালিতে অবস্থানরত অপ্রয়োজনীয় কূটনৈতিক কর্মী ও তাঁদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বামাকোতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, বর্তমান পরিস্থিতিতে তারা শুধুমাত্র সীমিত পরিসরে কনস্যুলার সেবা দেবে।

এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, রাজধানীর বাইরে নিয়মিত বা জরুরি কনস্যুলার সেবা প্রদান সম্ভব নয় এবং মালিতে ভ্রমণবিষয়ক উচ্চ সতর্কতা বহাল রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হামলা-পালটা হামলায় ফের হুমকির মুখে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়া

রোববার দক্ষিণ ইরানের কয়েকটি স্থাপনায় নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পরপরই বাহরাইন ও কুয়েত লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। একই সঙ্গে যুদ্ধ বন্ধে চলমান আলোচনাও পুরোপুরি স্থগিত করার হুমকি দেয় দেশটি। জবাবে ট্রাম্প সতর্ক করে বলেন, এমন সময় আসতে পারে যখন তিনি আর আলোচনায় আগ্রহী থাকবেন না

৬ ঘণ্টা আগে

মুম্বাইয়ে মহররমের শোকমিছিলে বিষ মেশানো ক্যাপসুল বিতরণের চেষ্টা, গ্রেপ্তার ১

পুলিশ জানিয়েছে, তার কাছে প্রায় ১৪ হাজার বিষমিশ্রিত ক্যাপসুল পাওয়া গেছে। এসব ক্যাপসুলে ছিল জিঙ্ক ফসফাইড, যা সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়।

১ দিন আগে

মধ্যপ্রাচ্যে ৮ মার্কিন ঘাঁটিতে একযোগে ইরানের পালটা আঘাত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত আটটি মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

১ দিন আগে

ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই দুর্যোগে লণ্ডভণ্ড উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। এদিকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সতর্ক করে বলেছে, প্রলয়ঙ্করী এই ভূমিকম্পে দেশটির আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৮৭০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।

১ দিন আগে