শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে ৫৫ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে স্মরণকালের তীব্র ঠান্ডা পড়েছে। যা এক সপ্তাহ ধরে চলছে এবং এ সপ্তাহের শেষ পর্যন্ত চলতে থাকবে। কানাডার মধ্যপশ্চিমাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের দিকে আসছে হীমশীতল ঠান্ডা বাতাস। গত সপ্তাহ থেকে শুরু হওয়া অসহনীয় এ ঠান্ডা ও শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যে এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে।

মেম্ফিসের টেনেসির বাসিন্দাদের পানি ফুটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অপরদিকে নিউইয়র্কের বাসিন্দাদের সতর্কতা দেওয়া হয়েছে, চলমান এ ঠান্ডার মধ্যে সেখানকার রাস্তাঘাট ঝুঁকিপূর্ণ কালো বরফে ঢেকে যেতে পারে।

আবহাওয়াবিদরা নিউইয়র্ক সিটিতে যে পরিমাণ তুষারপাতের ধারণা করেছিলেন, সেখানে শুক্রবার তার চেয়েও বেশি তুষারপাত হয়েছে। অপরদিকে তীব্র শীতকালীন ঝড় আঘাত হেনেছে প্রশান্ত উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যপশ্চিমাঞ্চল, সমভূমি, দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে। এরসঙ্গে সেখানে যোগ হয়েছে হাড় কাঁপানো ঠান্ডা, প্রচণ্ড তুষারপাত, বরফ ঝড়, ফ্রিজিং রেইন এবং তীব্র বাতাস। যা গত দুই সপ্তাহ ধরে চলছে।

আগামী সপ্তাহের আগে এ পরিস্থিতি কাটার কোনো সম্ভাবনা নেই। গত এক সপ্তাহে যে ৫৫ ব্যক্তির মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ হাইপোথার্মিয়া এবং সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

শীতকালীন এমন বিরূপ আবহাওয়ায় শুধু টিনাসে ১৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছেন ২৫ বছর বয়সী এক যুবক। যাকে একটি অস্থায়ী বাড়ির মেঝেতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাড়ির স্পেস হিটারটি উল্টে বন্ধ হয়ে যায়। এরপর ঠান্ডায় জমে মৃত্যু হয় তার।

ঠান্ডার কারণে মেম্ফিসের পানির অনেক পাইপ ভেঙে গেছে। যার কারণে সেখানে পানির চাপ পড়েছে। শুক্রবার লাইট, গ্যাস ও পানি কর্তৃপক্ষ তাদের ৪ লাখ গ্রাহকের সবাইকে পানি ফুটিয়ে পান করার আহ্বান জানিয়েছে। এমনকি দাঁত ব্রাশের জন্য ফোটানো পানি ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা। যদি পানি ফোটানো সম্ভব না হয় তাহলে বোতলজাত পানি ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কানাডার টরন্টোয় বন্দুক হামলা: নিহত ২, আহত ৫

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলার সময় ঘটনাস্থলের কাছেই একটি জনপ্রিয় 'সালসা উৎসব' চলছিল। গুলির শব্দে উৎসবমুখর এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে। ঘটনার পর পরই হামলাকারী পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার করতে বিশাল অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ।

৮ ঘণ্টা আগে

ঘূর্ণিঝড় 'বাভি'র তাণ্ডবে পূর্ব চীন বিপর্যস্ত, তাইওয়ানে আহত ১৩৪

আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, ঘূর্ণিঝড় বাভি দুর্বল হলেও এর আকার প্রায় ফ্রান্সের ভূখণ্ডের সমান বিশাল। এই বিশাল মেঘমালা ও ঝড়ব্যবস্থার কারণে পূর্ব ও উত্তর চীনের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টিপাত এবং বন্যার সৃষ্টি হতে পারে।

৮ ঘণ্টা আগে

মোজতবা খামেনির অনুপস্থিতি ইরানের জন্য ‘রাজনৈতিক দায়’ হয়ে উঠছে

দেশটির অন্যতম সংকটময় সময়ে তার দীর্ঘ অনুপস্থিতি নেতৃত্ব, বৈধতা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, সময় যত গড়াচ্ছে, মোজতবা খামেনির এই অনুপস্থিতি ইরানের জন্য ততই একটি বড় ‘রাজনৈতিক দায়’ হয়ে উঠছে।

১৮ ঘণ্টা আগে

স্যাটেলাইট ছবিতে ইরানের পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের আভাস: সিএনএন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের কাজ শুরু করে থাকতে পারে ইরান। নতুন স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এমন আভাস মিলেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

১ দিন আগে