ডেস্ক, রাজনীতি ডটকম

কানাডার টরন্টো শহরে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি জনপ্রিয় উৎসবের কাছাকাছি এলাকায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) রাতে দোকানপাট ও রেস্তোরাঁ ঘেরা একটি ব্যস্ত এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলার সময় ঘটনাস্থলের কাছেই একটি জনপ্রিয় 'সালসা উৎসব' চলছিল। গুলির শব্দে উৎসবমুখর এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে। ঘটনার পর পরই হামলাকারী পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার করতে বিশাল অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে টরন্টো পুলিশ সাধারণ জনগণকে ওই এলাকাটি এড়িয়ে চলার এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়। পরবর্তী সময়ে আরেকটি পোস্টে পুলিশ নিশ্চিত করে যে, পরিস্থিতি এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কানাডায় সাম্প্রতিক সময়ে বন্দুক সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর আগে গত মাসের শেষের দিকে দেশটির মন্ট্রিয়ল শহরে আরেকটি বড় বন্দুক হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হন এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়। এক মাসের ব্যবধানে টরন্টোতে এই দ্বিতীয় বড় হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: রয়টার্স ও এনডিটিভি
রাজনীতি/এসআর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের কাজ শুরু করে থাকতে পারে ইরান। নতুন স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এমন আভাস মিলেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
১৭ ঘণ্টা আগে
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনিসহ সব শহিদের রক্তের প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, এটি শুধু তার ব্যক্তিগত নয়, পুরো ইরানি জাতির ন্যায্য দাবি এবং এ প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে।
১৮ ঘণ্টা আগে
পূর্ব চীনের বড় শহর ওয়েনঝৌয়ে শক্তিশালী টাইফুন ‘বাভি’ আঘাত হানার আশঙ্কায় ১৮ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও তীব্র ঝোড়ো হাওয়া বয়ে আনে এবং উত্তর তাইওয়ানের কাছ দিয়ে অতিক্রম করে।
২০ ঘণ্টা আগে
গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫। এতে রাজধানী কারাকাসসহ উপকূলীয় অঞ্চল ও আশপাশের শহরগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই ভেনেজুয়েলায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে জা
২০ ঘণ্টা আগে