ঘূর্ণিঝড় 'বাভি'র তাণ্ডবে পূর্ব চীন বিপর্যস্ত, তাইওয়ানে আহত ১৩৪

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বাভি’র তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে পূর্ব চীনের উপকূলীয় এলাকা। এর আগে ঝড়টি তাইওয়ানে আঘাত হানলে অন্তত ১৩৪ জন আহত হন। নিরাপত্তার স্বার্থে চীন ও তাইওয়ানের উপকূলীয় এলাকা থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হলেও পরবর্তী দুর্যোগের আশঙ্কায় সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, ঘূর্ণিঝড় বাভি দুর্বল হলেও এর আকার প্রায় ফ্রান্সের ভূখণ্ডের সমান বিশাল। এই বিশাল মেঘমালা ও ঝড়ব্যবস্থার কারণে পূর্ব ও উত্তর চীনের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টিপাত এবং বন্যার সৃষ্টি হতে পারে।

চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১১টা ২০ মিনিটে ঝড়টি প্রথমে ঝেজিয়াংয়ের উপকূলীয় শহর ইউহুয়ানে আঘাত হানে। এরপর মধ্যরাতের দিকে ওয়েনঝৌ শহরের ইউয়েচিং এলাকায় এটি দ্বিতীয়বার স্থলভাগে প্রবেশ করে।

ঝড়ের তীব্রতায় ইউয়েচিং শহরেই ১ হাজার ৩০০টিরও বেশি গাছ ভেঙে পড়েছে, যার মধ্যে ৭০০টিরও বেশি গাছ উপড়ে গেছে। ভারী বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া, উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসের ফলে বড় বড় পাথর সড়কে ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

চীনে প্রবেশের আগে শনিবার ঘূর্ণিঝড় বাভি তাইওয়ানের উত্তর দিক দিয়ে অতিক্রম করে। এর প্রভাবে দ্বীপরাষ্ট্রটিতে প্রবল বাতাস ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। উত্তরাঞ্চলের মিয়াওলি কাউন্টিতে সর্বোচ্চ ৮০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, ঝড়ের কবলে পড়ে, মোটরসাইকেল থেকে ছিটকে এবং উড়ে আসা বিভিন্ন বস্তুর আঘাতে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়ের কারণে রোববার ১৩৭টি আন্তর্জাতিক এবং ৬২টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে দেশটির পরিবহণ মন্ত্রণালয়।

বর্তমানে পরিস্থিতি মোকাবিলায় এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দুই দেশেরই জরুরি সেবাকর্মীরা উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছেন। সূত্র: রয়টার্স

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

স্যাটেলাইট ছবিতে ইরানের পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের আভাস: সিএনএন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের কাজ শুরু করে থাকতে পারে ইরান। নতুন স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এমন আভাস মিলেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

১৭ ঘণ্টা আগে

বাবাসহ সব শহিদের রক্তের প্রতিশোধ নিতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ মোজতবা খামেনি

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনিসহ সব শহিদের রক্তের প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, এটি শুধু তার ব্যক্তিগত নয়, পুরো ইরানি জাতির ন্যায্য দাবি এবং এ প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে।

১৮ ঘণ্টা আগে

চীনের দিকে শক্তিশালী টাইফুন ‘বাভি’, সরানো হয়েছে ১৮ লাখ মানুষ

পূর্ব চীনের বড় শহর ওয়েনঝৌয়ে শক্তিশালী টাইফুন ‘বাভি’ আঘাত হানার আশঙ্কায় ১৮ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও তীব্র ঝোড়ো হাওয়া বয়ে আনে এবং উত্তর তাইওয়ানের কাছ দিয়ে অতিক্রম করে।

২০ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়াল

গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫। এতে রাজধানী কারাকাসসহ উপকূলীয় অঞ্চল ও আশপাশের শহরগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই ভেনেজুয়েলায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে জা

২০ ঘণ্টা আগে