যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, জার্মানিতে নিহত ৩

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

জার্মানিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত ও আরও অনেকে গুরুতর আহত হয়েছেন।

জার্মান পুলিশের বিবৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার (২৭ জুলাই) ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্তবর্তী রিডলিংগেন ও মুন্ডাকিংগেন শহরের মধ্যবর্তী স্থানে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।

স্টুটগার্ট নগর পুলিশ জানায়, দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। ট্রেনটি সিগমারিঙ্গেন ও উল্ম শহরে মধ্যে প্রায় ৯০ কিলোমিটারের একটি রুটে ছিল।

কী কারণে বগি দুটি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জার্মানির বার্তা সংস্থা ডিপিএ প্রকাশিত ছবিতে দেখা গেছে বগি দুটি অনেকটা অক্ষত থাকলেও বাঁক খেয়ে একপাশে কাত হয়ে পড়ে গেছে।

জার্মানির রাষ্ট্রায়ত্ত রেল পরিচালনা কোম্পানি ডয়েচে বান এক বিবৃতিতে জানিয়েছে, এ দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন। নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে কোম্পানিটি

তারা বলেছে, কী কারণে ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয়েছে তা পরিষ্কার হয়নি। তবে তদন্তে কর্তৃপক্ষকে তারা সব ধরনের সহযোগিতা করবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের বিরুদ্ধে জয়ের পর তেলের দাম কমবে: ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই বিজয়ের ফলে দেশের জ্বালানি পাম্পগুলোতে তেলের দাম অত্যন্ত দ্রুতগতিতে কমতে শুরু করবে। একই সঙ্গে তিনি পুনরুল্লেখ করেন, ইরানকে কোনো অবস্থাতেই ‘পারমাণবিক অস্ত্র’ অর্জন করতে দেওয়া হবে না।

১৪ ঘণ্টা আগে

সৌদি আরামকোর স্থাপনায় ফের হামলা, তেলের দাম ১০০ ডলারের পথে

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজানে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি বড় শোধনাগার রয়েছে। গত জুলাই থেকে সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত আবার তীব্র হয়েছে। এর আগে জিজান ও ইয়ানবুতে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।

১ দিন আগে

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, ২ শিশুসহ নিহত ১১

হামলার আগে শহরটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে অনলাইনে কোনো সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়নি। হামলার বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার স্থানে চিকিৎসাকর্মী ও শিশুরা থাকার বিষয়ে তারা অবগত ছিল কি না এবং কেন কোনো সরিয়ে নেওয়ার সতর্কতা দেওয়া হয়নি— এ

১ দিন আগে

ভারতীয় নারীকে বাংলাদেশে পুশ ইন, আসাম সরকারকে জরিমানা

বাংলাভাষী ভারতীয় মুসলিম নারী মুমতাজ বেগমকে নিয়ম না মেনে জোর করে (পুশ ইন) বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসাম সরকারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। এ ঘটনায় কোনো ব্যক্তিকে বেআইনিভাবে নির্বাসনের জন্য প্রথমবার রাজ্য সরকারের ওপর ক্ষতিপূরণের দায় চাপাল আদালত।

১ দিন আগে
Advertisement