ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে আঘাত হানা ভয়াবহ ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ বুধবার (৮ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার ভোরের এই ভূমিধসের ঘটনায় অন্তত ৩৩ জন মানুষ মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হয়েছিলেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫৬ মিনিটে দাংচাং কাউন্টির রেনচাং গ্রামে ভূমিধস হয়। খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, দাংচাং কাউন্টির ভূমিধসস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। এ ঘটনায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি পুনরুদ্ধার ও অবকাঠামো নির্মাণের জন্য কর্তৃপক্ষ ৩ কোটি ইউয়ান (প্রায় ৪৪ লাখ মার্কিন ডলার) বরাদ্দ দিয়েছে।
চীনে বিশেষ করে গ্রীষ্মকালে প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই ঘটে। এ সময় দেশের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়, আবার কোথাও তীব্র তাপপ্রবাহ দেখা দেয়।
এদিকে, ভূমিধসের একই দিনে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে ১৭ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং সর্বাত্মক উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। দেশটির পানি সম্পদমন্ত্রী লি গোইয়িং সতর্ক করে বলেছেন, বুধবারও গুয়াংসি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংদংয়ের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
রাজনীতি/এসআর

সংখ্যালঘু তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তামিলনাড়ু স্কিল ডেভেলপমেন্ট করপোরেশনের মাধ্যমে চার বছরে ১০ হাজার সংখ্যালঘু তরুণকে বর্তমান বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে।
১০ ঘণ্টা আগে
ক্ষতিগ্রস্ত জেলাগুলোজুড়ে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে এবং বন্যায় আটকে পড়াদের উদ্ধার ও সহায়তা করতে পুলিশ স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য জরুরি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
১১ ঘণ্টা আগে
সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে প্রস্তুত ইরান। এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন এক সময়ে তিনি এই বার্তা দিলেন, যখন মার্কিন নিষেধাজ্ঞা এবং একটি সামুদ্রিক অবরোধ দেশটির বাণিজ্যের ওপর তীব্র চাপ সৃষ্টি করছে।
১২ ঘণ্টা আগে
ফলে কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের ‘নিশ্চিত পরাজয়’ আর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আধিপত্যের জয়ধ্বনি’ নিয়ে যে যুদ্ধের শুরু, ছয় মাস পর এখন ‘ইরানের জয়ধ্বনি’ আর যুক্তরাষ্ট্রের ‘নৈতিক পরাজয়ে’র দৃশ্যটিই বাস্তবসম্মত। তবে ছয় মাস পেরিয়ে এসে এখন আর ‘কে জিতল’ এই যুদ্ধের মূল জিজ্ঞাসা নয়, বরং প্রশ্ন হলো— কে কত দিন এখনক
১ দিন আগে