ডেস্ক, রাজনীতি ডটকম

নেপালের ভয়াবহ পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় এখনও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছেন। খবর— কাঠমান্ডু পোস্ট।
পুলিশ জানিয়েছে, শনিবার (২৯ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত চিতওয়ানে ২৩৩টি, নওয়ালপরাসি ইস্টে ১৫৮টি, গোরখায় ৪৮টি, নওয়ালপরাসি ওয়েস্টে ৪৭টি, ধাদিংয়ে ৪৫টি, নুয়াকোটে ৪১টি, তানাহুনে ৩১টি এবং রাসুয়ায় ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত জেলাগুলোজুড়ে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে এবং বন্যায় আটকে পড়াদের উদ্ধার ও সহায়তা করতে পুলিশ স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য জরুরি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
কর্তৃপক্ষ উচ্চঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। পাশাপাশি বন্যার ধ্বংসাবশেষ ও ভূমিধসের কারণে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলো পরিষ্কার করা হচ্ছে, যাতে দ্রুত যোগাযোগ পুনরায় চালু করা যায় এবং ত্রাণ কার্যক্রম সহজ হয়।
এর আগে বুধবার সকালে উত্তর নেপালের রাসুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আঘাত হানে এই ভয়াবহ বন্যা। প্রবল স্রোতের সঙ্গে সঙ্গে পানি ও কাদা-ধ্বংসাবশেষ ভোটকোশী ও ত্রিশূলী নদীতে প্রবাহিত হতে থাকে। এতে ব্যাপক ঘরবাড়ি, সেতু ও সড়ক অবকাঠামো ভেসে যায় এবং বেশ কয়েকটি এলাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
উদ্ধারকারী দলগুলো দুর্গম ও আরও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। নতুন মরদেহ উদ্ধারের সাথে সাথে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

ছয় মাসের যুদ্ধের শেষে ইসরায়েল একটি অদ্ভুত অবস্থানে দাঁড়িয়েছে। যে দেশটি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামাতে সবচেয়ে বেশি আগ্রহী ছিল, সেই দেশই এখন দেখতে পাচ্ছে— যুক্তরাষ্ট্র যুদ্ধকে আর আগের জায়গায় রাখতে চাইছে না।
১৮ ঘণ্টা আগে
শুক্রবার রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে রাজার মৃত্যুর কথা নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে মহামান্য রাজা হ্যারাল্ড আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আজ (শুক্রবার) সকাল ৬টা ৩৫ মিনিটে অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন।’
১৯ ঘণ্টা আগে
সম্প্রতি পেংঘু দ্বীপপুঞ্জে ভোরের আলো ফোটার আগেই এক যুদ্ধ মহড়ার আয়োজন করে তাইওয়ানের সামরিক বাহিনী। সবুজ প্লাস্টিক ক্যানিস্টার থেকে ১০৫ মিলিমিটারের গোলা বের করে ৪টি ট্যাংকে লোড করেন সেনাসদস্যরা। বেইজিংয়ের হামলা প্রতিহত করতে এই দ্বীপপুঞ্জে বর্তমানে হাজার হাজার সেনাসদস্য মোতায়েন রয়েছেন, যারা যুদ্ধের সম্
২০ ঘণ্টা আগে
কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যেই উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ হ্রদ লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
১ দিন আগে