নৌ-ড্রোন হামলা : ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

নৌ-ড্রোন ব্যবহার করে ইউক্রেনের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘সিম্ফারোপোল’ নামের এই যুদ্ধজাহাজটি দানুবে নদীর প্রবেশদ্বারে ডুবিয়ে দেওয়া হয়েছে। ইউক্রেন হামলার সত্যতা স্বীকার করলেও জাহাজ ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমত্রো প্লেটেনচুক হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলায় এক ক্রু মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়া কিছু ক্রু নিখোঁজ আছন। তবে জাহাজ ডুবে যাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রিনফর্মকে তিনি বলেছেন, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে।

রাশিয়া প্রথমবারের মতো নৌ-ড্রোন ব্যবহার করে ইউক্রেনের কোনো যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে।

সিম্ফেরোপোল একটি মিডিয়াম নজরদারি যুদ্ধজাহাজ। এটি প্রজেক্ট লাগুনার একটি জাহাজ। যুদ্ধজাহাজটি রেডিও-ইলেকট্রনিক গোয়েন্দা প্লাটফর্ম হিসেবে ৫০২ইম ট্রলার প্রকেল্পর আওতায় তৈরি করা হয়।

২০১৯ সালে জাহাজটি সমুদ্রের পানিতে নামে। তবে নৌবাহিনীর সেবায় যুক্ত হয় ২০২১ সালে। জাহাজটির মূল কাজ হলো গোয়েন্দা নজরদারি চালিয়ে নৌবাহিনীর অভিযানকে সহায়তা করা।

এদিকে গতকাল মধ্যরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও মিসাইল দিয়ে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ হামলার পর ইউরোপের দেশগুলো বলেছে শান্তি আলোচনার নামে ‘রাশিয়া ফাজলামো’ করছে।

সূত্র: আরটি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধবিরতি কার্যকর হলেই ইসরায়েলের সঙ্গে আলোচনা: লেবানন

২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আলোচনার উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছিল, যেখানে এর আগে যুক্তরাষ্ট্রের দূতরা উভয় পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা পরিচালনা করেছেন।

৯ ঘণ্টা আগে

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনও একই পদক্ষেপ নেবে বলে তারা আশা করছে। এতে আরো বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ সেনাবাহিনী প্রধান ভ্যালেরি গেরাসিমভকে ওই সময় সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে যেকোনো ধরনের লঙ্ঘনের জবাব দিতে রুশ বাহিনী প্রস্তুত থাকবে।

৯ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ: নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে উপসাগরীয় দেশগুলো

ছয় সপ্তাহের সংঘাতে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বড় অংশের লক্ষ্যই ছিল উপসাগরীয় দেশগুলো। এসব হামলার বেশির ভাগই প্রতিহত করা গেছে বলে দাবি করা হচ্ছে । তবে এরপরও তারা বুঝতে পারছে, এককভাবে প্রতিরক্ষাব্যবস্থার ওপর নির্ভর করা যথেষ্ট নয়।

৯ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের ড্রোন নিখোঁজ

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন ‘এমকিউ-৪সি ট্রাইটন’ হরমুজ প্রণালির আকাশসীমায় নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগেই ড্রোনটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্কবার্তা পাঠিয়েছিল। এটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে— এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

১১ ঘণ্টা আগে