গাজা দখলে নেতানিয়াহুর পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভায়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১০: ৫৬
যুদ্ধবিধ্বস্ত গাজা। ছবি: ইন্টারনেট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের একটি পরিকল্পনা দেশটির মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, মন্ত্রিসভার এ বৈঠকে গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি পরিকল্পনা অনুমোদন করেছে।

নেতানিয়াহুর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা সিটি দখলের অনুমোদিত পরিকল্পনা এবং ‘যুদ্ধ শেষ করার পাঁচটি উদ্দেশ্য’ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে, যা মন্ত্রিসভা সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি নেবে, তবে লড়াইয়ের এলাকায় ছড়িয়ে থাকা বেসামরিকদের জন্য মানবিক সহায়তা প্রদান করবে।

দখলের পাঁচটি মূল উদ্দেশ্য হলো: ১. হামাসকে নিরস্ত্র করা। ২.জীবিত ও মৃত—সব অপহৃতদের ফিরিয়ে আনা। ৩. গাজা উপত্যকাকে সামরিকীকরণমুক্ত করা। ৪. গাজা উপত্যকার ওপর ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা। ৫. এমন একটি বিকল্প বেসামরিক সরকার প্রতিষ্ঠা করা, যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়।

বিবৃতির শেষে বলা হয়েছে, ‘মন্ত্রিসভার একটি সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করে, মন্ত্রিসভায় উপস্থাপিত বিকল্প পরিকল্পনাটি হামাসকে পরাজিত করা বা অপহৃতদের ফিরিয়ে আনার লক্ষ্য পূরণে সক্ষম নয়।’

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ জানান, ইসরায়েলের লক্ষ্য হলো ৭ অক্টোবরের মধ্যে গাজা সিটি থেকে সকল ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে কেন্দ্রীয় ক্যাম্প ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়া।

এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে এক্সে-এ এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ‘যেসব হামাস যোদ্ধা গাজা সিটিতে রয়ে যাবে, তাদের ওপর অবরোধ আরোপ করা হবে এবং একইসঙ্গে স্থল অভিযান চালানো হবে।’

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার সংবাদদাতা শিহাব রতনসি জানান, ইসরায়েলের গাজা দখলের এই পরিকল্পনার আভাস গত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল।

তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প কার্যত নেতানিয়াহুর যেকোনো পদক্ষেপকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, এটা ইসরায়েলিদের সিদ্ধান্ত।’

বৃহস্পতিবার ফক্স নিউজ-এর সঙ্গে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবে।’ তবে একইসঙ্গে তিনি জানান, ইসরায়েল গাজায় শাসনকারী হিসেবে থাকতে চায় না।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের বিরুদ্ধে জয়ের পর তেলের দাম কমবে: ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই বিজয়ের ফলে দেশের জ্বালানি পাম্পগুলোতে তেলের দাম অত্যন্ত দ্রুতগতিতে কমতে শুরু করবে। একই সঙ্গে তিনি পুনরুল্লেখ করেন, ইরানকে কোনো অবস্থাতেই ‘পারমাণবিক অস্ত্র’ অর্জন করতে দেওয়া হবে না।

১১ ঘণ্টা আগে

সৌদি আরামকোর স্থাপনায় ফের হামলা, তেলের দাম ১০০ ডলারের পথে

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজানে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি বড় শোধনাগার রয়েছে। গত জুলাই থেকে সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত আবার তীব্র হয়েছে। এর আগে জিজান ও ইয়ানবুতে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।

১ দিন আগে

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, ২ শিশুসহ নিহত ১১

হামলার আগে শহরটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে অনলাইনে কোনো সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়নি। হামলার বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার স্থানে চিকিৎসাকর্মী ও শিশুরা থাকার বিষয়ে তারা অবগত ছিল কি না এবং কেন কোনো সরিয়ে নেওয়ার সতর্কতা দেওয়া হয়নি— এ

১ দিন আগে

ভারতীয় নারীকে বাংলাদেশে পুশ ইন, আসাম সরকারকে জরিমানা

বাংলাভাষী ভারতীয় মুসলিম নারী মুমতাজ বেগমকে নিয়ম না মেনে জোর করে (পুশ ইন) বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসাম সরকারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। এ ঘটনায় কোনো ব্যক্তিকে বেআইনিভাবে নির্বাসনের জন্য প্রথমবার রাজ্য সরকারের ওপর ক্ষতিপূরণের দায় চাপাল আদালত।

১ দিন আগে
Advertisement