এপ্রিলে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান যুক্তরাষ্ট্রে, স্থিতিশীল বেকারত্ব

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ মে ২০২৬, ২০: ৪৩
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নীল রঙে রাঙানো লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলে সংস্কারকাজ করছেন শ্রমিকরা। ছবি: রয়টার্স

এপ্রিল মাসে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে, আর বেকারত্বের হার ৪ দশমিক ৩ শতাংশে অপরিবর্তিত রয়েছে। এতে দেশটির শ্রমবাজারের স্থিতিশীলতার ইঙ্গিত মিলেছে এবং ধারণা জোরালো হয়েছে যে, ফেডারেল রিজার্ভ আরও কিছু সময় সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। রয়টার্সের খবরে এমনটাই জানানো হয়েছে।

শুক্রবার (৮ মে) প্রকাশিত যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের (বিএলএস) বহুল আলোচিত কর্মসংস্থান প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে নন-ফার্ম পে-রোলে ১ লাখ ১৫ হাজার নতুন চাকরি যোগ হয়েছে। মার্চ মাসে কর্মসংস্থান বৃদ্ধির সংখ্যা সংশোধন করে ১ লাখ ৮৫ হাজারে উন্নীত করা হয়েছে, যা আগে ১ লাখ ৭৮ হাজার বলা হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদরা এপ্রিল মাসে ৬২ হাজার চাকরি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিলেন। তবে বিশ্লেষকদের পূর্বাভাসে ব্যাপক ভিন্নতা ছিল। কেউ ১৫ হাজার চাকরি কমার আশঙ্কা করেছিলেন, আবার কেউ ১ লাখ ৫০ হাজার নতুন চাকরির সম্ভাবনার কথা বলেছিলেন।

অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রভাব এখনই শ্রমবাজারে প্রতিফলিত হওয়ার মতো সময় আসেনি। এই সংঘাতের কারণে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত অন্যান্য পণ্যের খরচও বৃদ্ধি পেয়েছে।

২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের তথ্য ওঠানামার মধ্যে রয়েছে। কখনও চাকরি বেড়েছে, আবার কখনও কমেছে। অর্থনীতিবিদদের মতে, এর পেছনে সরকারের ব্যবহৃত ‘বার্থ-অ্যান্ড-ডেথ’ মডেলের সমন্বয় ভূমিকা রাখছে। এই মডেলের মাধ্যমে কোনো মাসে কত কোম্পানি চালু বা বন্ধ হয়েছে, তার ভিত্তিতে চাকরি সৃষ্টি বা কমার হিসাব করা হয়।

কয়েকজন বিশ্লেষক বলেন, নতুন প্রতিষ্ঠানের সংখ্যা দ্রুত পরিবর্তিত হওয়ায় নতুন কোম্পানিগুলোর মাধ্যমে কত কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করতে হিমশিম খাচ্ছে বিএলএস। এ ছাড়া আবহাওয়াজনিত প্রভাব, ধর্মঘট, সরকারি চাকরি কমানো এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের কারণে শ্রমশক্তিতে বড় পরিবর্তন আসায় পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে বলে মত অর্থনীতিবিদদের।

তাদের পরামর্শ, শ্রমবাজারের প্রকৃত চিত্র বুঝতে মাসভিত্তিক তথ্যের বদলে তিন মাসের গড় কর্মসংস্থানের প্রবণতার দিকে নজর দেওয়া উচিত। অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের ভাষায়, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার বর্তমানে 'ধীর নিয়োগ, ধীর ছাঁটাই' পরিস্থিতিতে আটকে আছে। বাণিজ্য ও অভিবাসন নীতিকে এর জন্য দায়ী করা হচ্ছে।

অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী, কম অভিবাসন এবং জনসংখ্যার বার্ধক্যের কারণে কর্মক্ষম জনগোষ্ঠীর বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে এখন প্রতি মাসে শূন্য থেকে ৫০ হাজার নতুন চাকরি সৃষ্টি হলেই তা যথেষ্ট। তাদের মতে, আগের বছরের তুলনায় চাকরি বৃদ্ধির ‘ব্রেকইভেন’ মাত্রা অনেক কমে যাওয়ায় কর্মসংস্থান বৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে কমলেও বেকারত্বের হার হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা কম।

বিএলএসের প্রতিবেদনটি প্রকাশের পর আর্থিক বাজারে এমন ধারণা আরও জোরালো হয়েছে যে, ফেডারেল রিজার্ভ ২০২৭ সাল পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে সুদের হার ৩ দশমিক ৫০ শতাংশ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশ সীমায় অপরিবর্তিত রাখে

রাজনীতি/আইআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

দীর্ঘদিনের মিত্র কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর দেশটির প্রায় ২ হাজার কোটি ডলার সমমূল্যের কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কয়েক দিনের আলোচনা ভেস্তে যাওয়ার জন্য দুই দেশই একে অপরকে দায়ী করেছে। শনিবার থেকে নতুন এই শুল্ক কার্যকর হয়েছে।

১১ ঘণ্টা আগে

ইমরানের স্বাস্থ্য পরীক্ষা সরকারিতে, আদালত অবমাননার অভিযোগ দলের

পিটিআইয়ের আইনবিষয়ক উপদেষ্টা নাঈম পাঞ্জুথা বলেন, ‘আবেদনে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী’ এবং অন্যান্য সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ারও দাবি জানানো হয়েছে।

১১ ঘণ্টা আগে

উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, আগেভাগে শেষ যুক্তরাষ্ট্র-দ.কোরিয়া সামরিক মহড়া

শুক্রবার ‘উলচি ফ্রিডম শিল্ড’ (ইউএফএস) মহড়াটি শেষ করে দেওয়া হয়। এর মধ্য দিয়ে ওয়াশিংটন ও সিউল উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর একটি বার্তা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পিয়ংইয়ং জানিয়েছে, এ পদক্ষেপ তাদের অবস্থান পরিবর্তনের জন্য যথেষ্ট নয়।

১৪ ঘণ্টা আগে

নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের রেড নোটিশ চায় তুরস্ক

শুক্রবার (২১ আগস্ট) তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, নেতানিয়াহু ও ইসরায়েলি নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিকভাবে তাদের সন্ধানের ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিচার মন্ত্রণালয়। সংশ্লিষ্ট নথি পররাষ্ট্র মন্

১৪ ঘণ্টা আগে