খরচ কমাতে ২ হাজার কর্মীকে ছাঁটাই করছে বিবিসি

ডেস্ক, রাজনীতি ডটকম
বিবিসি ভবন। ছবি: সংগৃহীত

বাৎসরিক খরচ ১০ শতাংশ কমাতে গিয়ে জনবল কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বিবিসি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন পরিকল্পনায় তারা প্রায় দুই হাজার কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে, যা গত দেড় দশকের মধ্যে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা হয়ে থাকবে।

এদিকে বিবিসির নেতৃত্বেও আসবে পরিবর্তন। আগামী মে মাস থেকে বিবিসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন টেক জায়ান্ট গুগলের সাবেক নির্বাহী ম্যাট ব্রিটিন।

যুক্তরাজ্যের আরেক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সব কর্মীকে বৈঠক করে (অল-স্টাফ-কল) বিবিসি। সে বৈঠক থেকেই সবাইকে বড় আকারের এই ছাঁটাইয়ের বিষয়ে জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত প্রায় দেড় দশকে বিবিসি আর কখনো একযোগে এত বেশি কর্মীকে ছাঁটাই করেনি। এ ছাড়া রাজপরিবারের কোনো আয়োজন বা রাষ্ট্রীয় শেষকৃত্যের মতো অনুষ্ঠানগুলো কাভার জন্য টিমকেও ব্যাপকভাবে ছোট করার পরিকল্পনা ঘোষণা করেছে বিবিসি। তারা জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ইভেন্ট কভারেজের জন্য একজন স্থায়ী কর্মীর সঙ্গে ফ্রিল্যান্সারদের সহায়তা নেওয়া হবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে বিবিসি জানায়, তারা আগামী তিন বছরে শত শত মিলিয়ন পাউন্ড ব্যয় কমাতে চায়, কারণ প্রতিষ্ঠানটি ‘উল্লেখযোগ্য আর্থিক চাপে’র মুখে রয়েছে। তখন তারা ২০২৯ সালের মধ্যে মোট ব্যয়ের প্রায় ১০ শতাংশ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণের কথা জানিয়েছিল। তবে এতে কোন কোন সেবা প্রভাবিত হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

পরে ২০২৫ সালের জানুয়ারিতে জানা যায়, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস প্রায় ৬০ লাখ পাউন্ড সাশ্রয়ের লক্ষ্যে ১৩০ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করছে।

ইন্ডিপেন্ডেন্টের খবরে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যের টিভি দর্শকদের কাছ থেকে বছরে ১৭৪ দশমিক ৫০ পাউন্ড লাইসেন্স ফি পায় বিবিসি, যেটি তাদের আয়ের সবচেয়ে বড় খাত। গত বছর এ খাত থেকে আয় হয়েছিল ৩৮০ কোটি পাউন্ড। তবে নেটফ্লিক্স ও ডিজনিপ্লাসের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়ায় প্রতিষ্ঠানটির অর্থের সঠিক ব্যবহার নিয়ে চাপ বাড়ছে।

এ পরিস্থিতিতে রাজস্ব বাড়াতে ১ এপ্রিল থেকে লাইসেন্স ফি বাড়িয়ে বছরে ১৮০ পাউন্ড করেছে বিবিসি। বর্ধিত এই ফি নিয়েও অবশ্য অনলাইন-অফলাইনে সমালোচনা রয়েছে।

এদিকে গত ২ এপ্রিল বিবিসি মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ান টিম ডেভি। তিনি অবশ্য পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন গত নভেম্বরেই। এর আগে গত কয়েক বছর ধরে বিবিসিতে অস্থিরতা চলছে।

ডেভির পদত্যাগের পর বিবিসির অন্তর্বর্তীকালীন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন রড্রি টালফান ডেভিস। তিনিই বুধবার কর্মীদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে নেতৃত্ব দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আগামী ১৮ মে পর্যন্ত তিনিই এ পদে দায়িত্ব পালন করবেন। এরপর ম্যাট ব্রিটিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নিউইয়র্কে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

এনডিটিভি ও নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে বহুজাতিক ব্যাংকটিতে দায়িত্বপালনকারী পিয়াচেন্টিকে কোনো উসকানি ছাড়াই আচমকা আক্রমণ করেন পামেলা সিসনেরোস নামের ওই নারী। এই ঘটনায় আরও এক বৃদ্ধ (৬৮) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

১২ ঘণ্টা আগে

ইরানে বিয়েবাড়িতে মার্কিন হামলা: প্রাণ গেল শিশুসহ ৫ জনের, আহত ৬৩

হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং সিরিক কাউন্টির গভর্নর রেজা শহীদিয়ান জানান, বিয়েবাড়িতে হামলায় গুরুতর আহত ৫০ জন নারী ও শিশুকে মিনাব শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক শিশুর ভাষ্যমতে, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই এক বিকট বিস্ফোরণে চারপাশ ধ্বংসস

১৫ ঘণ্টা আগে

জার্মান মাটিতে রুশ ‘হাইব্রিড হামলা’, কনস্যুলেট বন্ধের পথে বার্লিন

মঙ্গলবার জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ট বলেন, পুলিশি তদন্ত, হামলার ধরন ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সরকার এ সিদ্ধান্তে পৌঁছেছে যে ড্রোনটি নিয়ন্ত্রণকারী ব্যক্তিরা রুশ রাষ্ট্রীয় সংস্থার পক্ষে কাজ করছিলেন। ফলে ঘটনাটিকে জার্মান সরকার আনুষ্ঠানিকভাবে ‘রুশ হাইব্রিড হামলা’ হিসেবে চিহ্নিত করে

১৬ ঘণ্টা আগে

কুয়েত জর্ডান ইরাক ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন-মিসাইল হামলা

আইআরজিসি-র বিবৃতিতে দাবি করা হয়, জর্ডানের ‘প্রিন্স হাসান বিমানঘাঁটি’তে অবস্থিত মার্কিন ড্রোন হ্যাঙ্গারগুলো লক্ষ্য করে একটি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মারা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, এই হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হওয়ার পাশাপাশি কয়েকজন মার্কিন সেনা ও কারিগরি কর্মী নিহত হয়েছেন। একই সঙ্গে জর্

১৬ ঘণ্টা আগে
Advertisement