ডেস্ক, রাজনীতি ডটকম

এক বছর আগে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান পরিচালনা করেছিল ভারত। দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, তাদের সশস্ত্র বাহিনী এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা রাখেন। তারা এখন ‘অপারেশন সিঁদুর ২.০’ পরিচালনা করতে প্রস্তুত।
দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শনিবার (৩০ মে) পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (এনডিএ) ১৫০তম কোর্সের পাসিং-আউট প্যারেডের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী এ কথা বলেন। এ সময় তিনি ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতার নানা দিক তুলে ধরেন।
জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারতের সেনা, নৌ ও বিমানবাহিনী আধুনিক ও বহুমাত্রিক যুদ্ধ পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ সক্ষমতা আরও জোরদার করছে। বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ থাকলেও সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।
অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে ভারতীয় সেনাপ্রধান বলেন, অপারেশন সিঁদুর কিন্তু এখনো চলমান। বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ কারণে ভারতীয় সেনাবাহিনীসহ তিন বাহিনীই অপারেশন সিঁদুর ২.০-এর মতো পরিস্থিতি এলে তার জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।
ভারতের সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী অপারেশন সিঁদুর থেকে নেওয়া শিক্ষার কথা উল্লেখ করে বলেন, এই অপারেশন প্রমাণ করেছে যে ভারত একটি পরিমাপিত ও কার্যকর সামরিক জবাব দিতে সক্ষম। এই অপারেশনটি সমন্বিত পরিকল্পনা, রিয়েল-টাইম ইন্টেলিজেন্স, নির্ভুল লক্ষ্যভেদ, শক্তিশালী বিমান প্রতিরক্ষা, সুরক্ষিত যোগাযোগ ও বিভিন্ন ডোমেইনের মধ্যে পারস্পরিক সমন্বয়ের গুরুত্বকে রেখাপাত করেছে।
এর আগে ভারত অধ্যুষিত কাশ্মিরের পেহেলগামে এক জঙ্গি হামলায় ২৬ জন নিহতের জের ধরে গত বছরের মে মাসে পাকিস্তানে সামরিক অভিযান চালায় ভারত। সে অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ভারতের দাবি ছিল, পাকিস্তানে অবস্থানরত জঙ্গিরাই কাশ্মিরে হামলা চালিয়েছিল। তাই পাকিস্তানের বিভিন্ন জঙ্গি আস্তানায় অভিযান চালানো হচ্ছে।
তবে ওই অভিযানের সময় পাকিস্তানের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাতেও হামলা চালায় ভারত। ভারতের সে অভিযানের জবাবে পাকিস্তান ‘অপারেশন বানিয়ান-উন-মারসুস’ নামে পালটা অভিযান শুরু করে। ভারতের বিভিন্ন স্থানে হামলা চালানো হয় পালটা সে অভিযানে।
দুই দেশের মধ্যে চার দিনের যুদ্ধের পর শুরু হয় যুদ্ধবিরতি। তবে ভারত-পাকিস্তান দুই দেশই চার দিনের সে যুদ্ধে জয়লাভের দাবি করে। সে যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে পাকিস্তান তাদের সেনাপ্রধান অসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পর্যন্ত দেয়।

শুক্রবার ট্রাম্প বলেন, তিনি হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রস্তাবিত সমঝোতা নিয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবেন। এই চুক্তি কার্যকর হলে এপ্রিলের শুরুতে হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়বে এবং স্থায়ী শান্তিচুক্তি নিয়ে আলোচনার জন্য অতিরিক্ত সময় পাওয়া যাবে।
১১ ঘণ্টা আগে
সংকটের মধ্যেও আশার খবর রয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, ২৭ মে ডিআরসিতে এক ইবোলা রোগী পরপর দুটি পরীক্ষায় নেগেটিভ ফল পাওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলমান প্রাদুর্ভাবে এটিই প্রথম নিশ্চিত সুস্থতার ঘটনা।
১১ ঘণ্টা আগে
আফাই ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে যোগ দেন ইতালির পিডি পার্টিতে। তরুণ এই বাঙালির রাজনৈতিক চিন্তা-চেতনা ও সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে ‘মেস্ত্রে কার্পেনেদো’ এলাকার কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেয়। সেই নির্বাচনে ইতালির ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক হ
১২ ঘণ্টা আগে
শুক্রবার (২৯ মে) রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে আজিজি বলেন, ‘ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশের কাছে হস্তান্তর করতে চায় না।’
১ দিন আগে