ডেস্ক, রাজনীতি ডটকম

ইয়েমেনের রণক্ষেত্রে নতুন করে আগুন জ্বলে উঠেছে। রক্তক্ষয়ী সংঘাত ও সংহিসতায় উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির তাইজ ও হোদাইদা প্রদেশ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক এই মুখোমুখি সংঘর্ষে ইতোমধ্যে উভয় পক্ষের শতাধিক সেনা প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হুতি সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।
সূত্রটি জানায়, গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনের তাইজ এবং হোদাইদায় হামলা ও পাল্টা হামলার মাত্রা চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত এখনও অব্যাহত রয়েছে, যা নিহতের সংখ্যা আরও বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।
এদিকে, সামরিক লড়াইয়ের পাশাপাশি বেসামরিক এলাকাতেও হামলা চালাচ্ছে হুতিরা। শুক্রবার লোহিত সাগর তীরবর্তী ইয়েমেনের মোখা বন্দর নগরীর একটি জনাকীর্ণ রেস্তোরাঁয় হুতি বাহিনী হামলা চালায়। এতে বেশ কয়েকজন সাধারণ মানুষ হতাহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এ হামলার সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে বেসামরিক প্রাণহানির সংখ্যা প্রকাশ করেনি।

উদ্ধার অভিযানের প্রথম চ্যালেঞ্জ ছিল জলবিদ্যুৎকেন্দ্রটির অবস্থান শনাক্ত করা। নেপাল-তিব্বত সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় আশপাশের ভূদৃশ্য এতটাই বদলে গিয়েছিল যে আগের চেহারা দেখে জায়গাটি চেনার উপায় ছিল না।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ ইরানের ছোট শহর কুহেস্তাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণে চারজন নিহত ও অন্তত ৬৮ জন আহত হওয়ার ঘটনায় মার্কিন বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তিনজন সামরিক অস্ত্র বিশেষজ্ঞ বলেছেন, বিস্ফোরণটি অন্য কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করে ছিটকে আসা গোলার কারণে নয়, বরং বিয়ের অনুষ্ঠান চলা বাড়িটির ছাদে
৮ ঘণ্টা আগে
ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র স্থলসংযোগ শিলিগুঁড়ি করিডরে নতুন চার লেনের মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ সীমান্তঘেঁষা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ এলাকায় সড়কটি নির্মাণে ২ হাজার ৭৮ কোটি রুপি বরাদ্দ দিয়েছে ভারত সরকার।
১১ ঘণ্টা আগে
কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলাটিকে ‘নির্লজ্জ ইরানি আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। এর আগে বুধবার বাহরাইন ও জর্ডানও জানিয়েছিল, তারা ইরানের কয়েকটি বিমান হামলা প্রতিহত করেছে।
১১ ঘণ্টা আগে