ডেস্ক, রাজনীতি ডটকম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে সবচেয়ে দীর্ঘসময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। ১ হাজার ৪১৩ দিন ধরে টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আগের রেকর্ড ভেঙেছেন তিনি। এই অর্জনে ইতালির প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মেলোনিকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠিও লিখেছেন মোদি। অভিনন্দন জানানোর পাশাপাশি ভারত-ইতালি সম্পর্ক জোরদারে মেলোনির ভূমিকার প্রশংসা করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবরে এ তথ্য জানানো হয়েছে।
২০২২ সালের ২২ অক্টোবর ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জর্জিয়া মেলোনি। এরপর থেকে টানা সরকারপ্রধানের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ১ হাজার ৪১৩ দিনে পৌঁছানোর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রীর রেকর্ডটি নিজের করে নেন মেলোনি।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন সিলভিও বারলুসকোনি। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত দ্বিতীয় দফায় ইতালির প্রধানমন্ত্রী থাকা বারলুসকোনি মোট ১ হাজার ৪১২ দিন দায়িত্ব পালন করেছিলেন। মেলোনি সেই সময়কে এক দিন ছাড়িয়ে ১ হাজার ৪১৩ দিনে পৌঁছেছেন।
ইতালির রাজনৈতিক ইতিহাসে মেলোনির এই রেকর্ডের আলাদা গুরুত্ব রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত ৮০ বছরে দেশটিতে ৬৮ বার সরকার পরিবর্তন হয়েছে। ফলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটি সরকারের পূর্ণ মেয়াদে টিকে থাকা সেখানে খুব একটা সাধারণ ঘটনা নয়। এমন বাস্তবতায় একজন প্রধানমন্ত্রীর টানা এত দীর্ঘসময় ক্ষমতায় থাকা নতুন নজির তৈরি করেছে।
মেলোনির এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মেলোনিকে তার ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করে মোদি বলেন, যুদ্ধোত্তর ইতালির সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানাচ্ছেন। তার এই রেকর্ডই প্রমাণ করে, ইতালির জনগণ মেলোনির নেতৃত্বের ওপর কতটা আস্থা ও বিশ্বাস রাখেন।
শুভেচ্ছাবার্তায় ভারত ও ইতালির সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন মোদি। দুই দেশের বন্ধুত্ব আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করার প্রত্যাশা জানিয়েছেন তিনি।
এরপর মেলোনির ভবিষ্যৎ সাফল্য কামনা করে মোদি লেখেন, ‘‘আগামী দিনগুলোতে তার (মেলোনি) সাফল্যের ধারা যাতে অব্যাহত থাকে, সেজন্য আমার আন্তরিক শুভকামনা জানাই।’’
মোদি ও মেলোনির ব্যক্তিগত বন্ধুত্বের বিষয়টিও গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। বিভিন্ন সময় দুই নেতার ঘনিষ্ঠ সম্পর্ক সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।
গত মে মাসে ইতালি সফরের সময় মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। ওই সাক্ষাতে ইতালির প্রধানমন্ত্রীকে ‘মেলোডি’ নামে একটি চকোলেট উপহার দেন ভারতের প্রধানমন্ত্রী। পরে সেই চকোলেট উপহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মেলোনি।
মেলোনির দীর্ঘসময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির ক্ষেত্রেও একটি মিল রয়েছে। চলতি বছরের ১০ জুন মোদি ভারতের সবচেয়ে দীর্ঘসময় একটানা দায়িত্ব পালনকারী ‘নির্বাচিত প্রধানমন্ত্রী’ হওয়ার রেকর্ড গড়েছেন।
তবে ভারতের ইতিহাসে মোট সময়ের হিসাবে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড এখনও জওহরলাল নেহরুর দখলে। ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত মোট ৬ হাজার ১৩১ দিন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। তবে তার প্রধানমন্ত্রিত্বের একটি অংশ ছিল ভারতের স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগের সময়।
অন্যদিকে, ২০১৪ সালের ২৬ মে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। এরপর থেকে টানা এই দায়িত্বে রয়েছেন তিনি। এ পর্যন্ত তার প্রধানমন্ত্রিত্বের সময় ৪ হাজার ৩৯৯ দিনে পৌঁছেছে।

উদ্ধার অভিযানের প্রথম চ্যালেঞ্জ ছিল জলবিদ্যুৎকেন্দ্রটির অবস্থান শনাক্ত করা। নেপাল-তিব্বত সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় আশপাশের ভূদৃশ্য এতটাই বদলে গিয়েছিল যে আগের চেহারা দেখে জায়গাটি চেনার উপায় ছিল না।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ ইরানের ছোট শহর কুহেস্তাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণে চারজন নিহত ও অন্তত ৬৮ জন আহত হওয়ার ঘটনায় মার্কিন বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তিনজন সামরিক অস্ত্র বিশেষজ্ঞ বলেছেন, বিস্ফোরণটি অন্য কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করে ছিটকে আসা গোলার কারণে নয়, বরং বিয়ের অনুষ্ঠান চলা বাড়িটির ছাদে
৮ ঘণ্টা আগে
ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র স্থলসংযোগ শিলিগুঁড়ি করিডরে নতুন চার লেনের মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ সীমান্তঘেঁষা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ এলাকায় সড়কটি নির্মাণে ২ হাজার ৭৮ কোটি রুপি বরাদ্দ দিয়েছে ভারত সরকার।
১১ ঘণ্টা আগে
কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলাটিকে ‘নির্লজ্জ ইরানি আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। এর আগে বুধবার বাহরাইন ও জর্ডানও জানিয়েছিল, তারা ইরানের কয়েকটি বিমান হামলা প্রতিহত করেছে।
১১ ঘণ্টা আগে