ডেস্ক, রাজনীতি ডটকম

সুদানের পশ্চিমাঞ্চলের মাররা পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন। বিদ্রোহী সংগঠন সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি জানিয়েছে, টানা কয়েকদিনের প্রবল বৃষ্টির পর ৩১ আগস্ট এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে তারাসিন গ্রাম প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সংগঠনটির দাবি, ওই গ্রামের কেবল একজন জীবিত বেঁচে আছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠীটি জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে।
খবরে বলা হয়, উত্তর দারফুর প্রদেশ থেকে বহু মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসে মাররা অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে চলমান সংঘর্ষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছিল।
২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া এ গৃহযুদ্ধ দেশটিকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে দারফুর অঞ্চলে গণহত্যার অভিযোগ উঠেছে। মার্কিন এক কর্মকর্তার হিসেবে, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ নিহত হয়েছেন এবং প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
যে এলাকায় ভূমিধস ঘটেছে সেটি সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মির নিয়ন্ত্রণে। বিদ্রোহী গোষ্ঠীটির কিছু অংশ ইতোমধ্যে সেনাবাহিনীর সঙ্গে মিলে আরএসএফের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছে।
অনেক দারফুরি বাসিন্দার অভিযোগ, আরএসএফ ও তাদের মিত্ররা জাতিগতভাবে বৈচিত্র্যময় দারফুরকে আরব শাসিত অঞ্চলে রূপান্তর করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এর ফলে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম হ্রাস পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন অর্থমন্ত্রী।
১০ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা উপকূলে ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায়। খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড ও স্থানীয় একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে
১০ ঘণ্টা আগে
২০১৫ সালে ‘অবাঞ্ছিত সংগঠন’ আইন কার্যকর হওয়ার পর থেকে রাশিয়া শত শত বিদেশি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। এই তালিকায় রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, বিভিন্ন স্বাধীন সংবাদমাধ্যম এবং যুক্তরাষ্ট্রের ইয়েল ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানও।
১৮ ঘণ্টা আগে