৩১ দেশের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ, আছে বাংলাদেশও

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নিয়মে এসব দেশের সাধারণ পর্যটকদের জন্য এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে মূলত সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন ভিসানীতির বিষয়টি জানানো হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর থেকে নতুন এ নীতি কার্যকর হয়েছে। এত দিন সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সুযোগ থাকলেও এখন তা সীমিত করা হয়েছে।

তবে নির্দিষ্ট কয়েকটি উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে। এর মধ্যে ব্যবসায়িক সফর, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম রয়েছে।

নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে ভিজিট বা সামাজিক ভ্রমণের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যেতে চাইলে সাধারণত একবার প্রবেশের ভিসাই পাওয়া যাবে। অর্থাৎ মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে একাধিকবার দেশটিতে যাতায়াতের সুযোগ আগের তুলনায় সীমিত হয়ে যাচ্ছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ৩১টি দেশের একটি তালিকাও প্রকাশ করেছে, যেসব দেশের নাগরিকরা নতুন নিয়মের আওতায় মাল্টিপল এন্ট্রি ভিসার সাধারণ সুবিধা হারিয়েছেন। বাংলাদেশও রয়েছে সেই তালিকায়।

তবে এ সিদ্ধান্ত মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্য বিদেশি কর্মীদের জন্য প্রযোজ্য নয়। ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংক্রান্ত ভিসার সঙ্গে নতুন এ নীতির সরাসরি কোনো সম্পর্ক নেই।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণের পরিকল্পনা কট্টরপন্থি ইসরায়েলি মন্ত্রীর

সাম্প্রতিক ইসরায়েলি প্রতিবেদনে পরিকল্পনাটিকে ‘ডিজিএংগেজমেন্ট ৭১০’ নামেও উল্লেখ করা হয়েছে। এতে প্রথম বছরে ২ লাখ ৫০ হাজার এবং সাত বছরের মধ্যে প্রায় ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর লক্ষ্য রয়েছে। পরিকল্পনায় গাজা ছাড়তে আগ্রহীদের জন্য গন্তব্য দেশের সঙ্গে সমঝোতা, নিয়ন্ত্রিত অভিবাসনপথ এবং পুনর

৬ ঘণ্টা আগে

৯ দিন পর ত্রিশূলী-থ্রিএ টানেল থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক

স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা যায়, প্রথম উদ্ধার হওয়া সঞ্জয় সাহ কাদামাটিতে পুরোপুরি ঢেকে আছেন। একজন উদ্ধারকারী তাকে কাঁধে করে টানেল থেকে বের করে আনছেন। পরে তাকে ত্রিশূলীতে নেপাল সেনাবাহিনীর ব্যারাকে নেওয়া হয়। এরপর দ্বিতীয় শ্রমিক কবির মহার্জনকেও জীবিত বের করে আনা হয়।

৭ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ ঘিরে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বেসামরিক প্রাণহানিতে বাড়ছে উদ্বেগ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে বেসামরিক মানুষের হতাহতের খবরে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন। বিশেষ করে একটি বিয়ের অনুষ্ঠানে হামলার খবর তাকে উদ্বিগ্ন করেছে। তার মুখপাত্র স্তেফান দুজারিক এ কথা জানান। তিনি সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন।

১ দিন আগে

নেপাল-তিব্বতে প্রলয়ঙ্করী বন্যা: মৃত্যু বেড়ে ১২২৫, নিখোঁজ প্রায় ৪৮০০

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বুধবার সন্ধ্যা পর্যন্ত কেবল নেপাল অংশেই ১ হাজার ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২১৬ জন। দেশটির সীমান্তবর্তী রসুয়া ও নুয়াকোট জেলাতেই প্রায় ১৬ লাখ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে ভোতেকোশি নদী

১ দিন আগে
Advertisement