ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ লেবাননের একটি শহরে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে চালানো ওই হামলায় নিহতদের মধ্যে দুই শিশু ও দুই চিকিৎসাকর্মী রয়েছেন। এর আগে গতকাল রোববারও লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার (এনএনএ) বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবাননে বোমাবর্ষণ আরও জোরদার করেছে ইসরায়েল। গত জুনে ইসরায়েলি সামরিক বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই বন্ধে যুদ্ধবিরতি হলেও এর পরও এসব হামলা অব্যাহত রয়েছে।
এনএনএর খবরে বলা হয়, সোমবার মধ্যরাতের পরপরই দক্ষিণ লেবাননের কাফর রুমান শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে দুই শিশুসহ নয়জন নিহত এবং আরও পাঁচজন আহত হন। এ ছাড়া শহরটির একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় গাড়িতে থাকা দুই চিকিৎসাকর্মী নিহত হন।

হামলার আগে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) কোনো সতর্কবার্তা দেয়নি। হামলার স্থানে চিকিৎসাকর্মী ও শিশুদের উপস্থিতির বিষয়ে তারা অবগত ছিল কি না এবং কেন সতর্কতা দেওয়া হয়নি, তা জানতে চেয়েছিল রয়টার্স। তবে এসব প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেয়নি আইডিএফ।
এদিকে, স্থানীয় সময় রোববার রাত ২টার কিছু পর দক্ষিণ লেবাননের আরেকটি শহরের একটি ভবনের আশপাশের এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেন ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র। ওই ভবনে হিজবুল্লাহর স্থাপনা রয়েছে এবং সেখানে হামলা চালানো হবে বলে সতর্কবার্তায় জানানো হয়।
গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর দুই দিন আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়েছিল। হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েল বিমান ও স্থল অভিযান শুরু করে।
যুদ্ধবিরতির পর সহিংসতা কমে এলেও দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা দখল করে রাখা ইসরায়েলি সেনারা নিজেদের ঘোষিত নিরাপত্তা অঞ্চলের ভেতরের গ্রামগুলোতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী ওই নিরাপত্তা অঞ্চল এবং এর উত্তরের এলাকাগুলোতেও নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার বেশির ভাগের ক্ষেত্রেই বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো সতর্কতা দেওয়া হচ্ছে না।

মার্কিন এই কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও মস্কো এখনো যুদ্ধের মূল কারণ হিসেবে যে বিষয়গুলো তুলে ধরে আসছে, সেগুলোর ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। রাশিয়া ইউক্রেনের দখল করা ভূখণ্ড নিয়ে নিজেদের দাবি, ইউক্রেনের সামরিক ও কৌশলগত অবস্থান এবং দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে কঠোর অব
১১ ঘণ্টা আগে
পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরোনো ছিল। এতে একটি বেজমেন্টের ওপর পাঁচটি তলা ছিল এবং সেটি পিজি আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ভবনের বেজমেন্টে সংস্কার ও খননকাজ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই কাজের সময় ভবনের একটি স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়ে পুরো কাঠামোটি ধসে পড়ে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের
২০ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নিতে মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে যুদ্ধ পরিস্থিতিকে ‘সহজ নয়’ বলে মন্তব্য করেছেন তিনি।
১ দিন আগে
উদ্ধারকারী দলের প্রধান পরিদর্শক সুমন বিক জানান, বেত্রাবতী বাজারের এক ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসাবশেষে তল্লাশি চালানোর সময় অচেতন অবস্থায় চন্দ্রিকাকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে মৈথিলি ব্যারাকে নেওয়া হয়েছে। সেখান থেকে চিকিৎসার প্রয়োজনে তাকে দ্রুত কাঠমান্ডু
১ দিন আগে