ধ্বংসস্তূপের নিচে ১১ দিন: নেপালে অলৌকিকভাবে জীবিত উদ্ধার ৬৪ বছর বয়সী বৃদ্ধা

ডেস্ক, রাজনীতি ডটকম
ত্রিশূলী-থ্রিএ হাইড্রো প্রকল্পের টানেলে উদ্ধার অভিযান। ছবি: নেপালি সেনাবাহিনী/ কাঠমান্ডু পোস্ট

মৃত্যুপুরীতে রূপ নেওয়া নেপালের বন্যা ও ভূমিধস কবলিত এলাকায় ঘটে গেল এক অলৌকিক ঘটনা। ভয়াবহ আকস্মিক বন্যার দীর্ঘ ১১ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬৪ বছর বয়সী চন্দ্রিকা শ্রেষ্ঠা নামে এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) নুয়াকোটের বেত্রাবতী বাজার এলাকা থেকে সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) একটি বিশেষ উদ্ধারকারী দল তাঁকে খুঁজে পায়। খবর কাঠমান্ডু পোস্ট।

চন্দ্রিকা নুয়াকোটের বিদুর পৌরসভার বাসিন্দা। গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ও শিলাখণ্ড ধসে ভোতেকোশি নদীতে সৃষ্ট বিধ্বংসী বন্যায় ভেসে যায় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। সেই সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে চন্দ্রিকাও নিখোঁজ হন। স্বজনরা এতদিনে ধরে নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই।

উদ্ধারকারী দলের প্রধান পরিদর্শক সুমন বিক জানান, বেত্রাবতী বাজারের এক ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসাবশেষে তল্লাশি চালানোর সময় অচেতন অবস্থায় চন্দ্রিকাকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে মৈথিলি ব্যারাকে নেওয়া হয়েছে। সেখান থেকে চিকিৎসার প্রয়োজনে তাকে দ্রুত কাঠমান্ডু পাঠানো হতে পারে।

এই উদ্ধারের খবর চরম নৈরাশ্য আর স্বজন হারানোর শোকের মাঝে বিরল এক আশা সঞ্চার করেছে। একই দিনে আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের ২২৫ মিটার দীর্ঘ একটি অবরুদ্ধ টানেল থেকে ১০ দিন পর এক চীনা নাগরিককেও জীবিত উদ্ধার করেন উদ্ধারকারীরা।

উল্লেখ্য, ২৬ আগস্টের ওই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি, সড়ক, সেতু ও একাধিক জলবিদ্যুৎকেন্দ্র। নদী উপত্যকার কঠিন ও দুর্গম ভূপ্রকৃতির মধ্যে নেপালি সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ ও আন্তর্জাতিক দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এই সংকটের মাঝে ১১ দিন পর চন্দ্রিকার ফিরে আসা নিখোঁজদের স্বজনদের মনে নতুন করে বেঁচে থাকার ও ফিরে পাওয়ার আশা জাগিয়ে তুলেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভুল নয়, ‘হাফলা’ নীতির কারণেই ইসরায়েলি হামলায় প্রাণ হারান ৭ ত্রাণকর্মী

ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, সেনারা গাড়ির ভেতরে হামাসের সদস্য থাকার ভুল ধারণা থেকে হামলা চালিয়েছিল। আইডিএফ পরে স্বীকার করে যে ঘটনাটিতে গুরুতর ভুল হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল।

১৬ ঘণ্টা আগে

খারগ দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক ইরান। যুদ্ধ শুরুর আগে দেশটির অপরিশোধিত তেলের ৯০ শতাংশই খারগ দ্বীপের মাধ্যমে রপ্তানি করা হতো। তবে এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর অবরোধ আরোপের পর থেকে এই তেল সরবরাহে বিঘ্ন ঘটছে।

১৭ ঘণ্টা আগে

১০ দিন পর ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার আরও ২ জন

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে চীনের এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। একই দিন নুয়াকোটে ধসে পড়া একটি বাড়ির নিচ থেকে ৬৪ বছর বয়সী এক নেপালি নারীকে উদ্ধার করা হয়।

২০ ঘণ্টা আগে

গাজায় ধ্বংসস্তূপ থেকে মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ উদ্ধার

প্রায় দুই বছর আগে ইসরায়েলি বোমাবর্ষণের ভয়ে বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হওয়ার পর ওই ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন মালকা পরিবারের সদস্যরা। পরিবারটির প্রায় ৬০ জন সদস্য সেখানে আশ্রয় নিয়েছিলেন।

১ দিন আগে
Advertisement