ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নিতে মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে যুদ্ধ পরিস্থিতিকে ‘সহজ নয়’ বলে মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় শনিবার ক্রেমলিনে এই বৈঠক হয়। যুদ্ধ সমাপ্তির একটি প্রস্তাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা কুশনার ও তাঁর ব্যবসায়িক সহযোগী উইটকফ মস্কো সফরে গেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে পুতিনকে মার্কিন দুই দূতকে স্বাগত জানাতে দেখা যায়। তিনি বলেন, পরিস্থিতি সহজ নয়। আলোচনার আগে ট্রাম্পের কাছে নিজের শুভকামনা ও কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধও জানান তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেন তিন দিনের জন্য পরস্পরের রাজধানীতে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে তিন দিন কিয়েভে হামলা চালানো হবে না। একইভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার পর্যন্ত মস্কোয় হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
তবে এই আলোচনার মধ্যেই শনিবার ইউক্রেনে রাশিয়ার হামলায় কিয়েভের উপকণ্ঠসহ বিভিন্ন এলাকায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।
২০২২ সালে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ নিহত এবং কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পুতিন পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের পরিকল্পনার কথাও একাধিকবার জানিয়েছেন।
এদিকে মস্কো সফর শেষে রোববার কুশনার ও উইটকফের কিয়েভ যাওয়ার কথা রয়েছে। এটি হবে দুই মার্কিন দূতের প্রথম ইউক্রেন সফর। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের আকাশসীমা বন্ধ থাকলেও তারা কীভাবে কিয়েভে পৌঁছাবেন, তা নিয়ে আলোচনা চলছে। ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, রোববার তাদের কিয়েভে পৌঁছানোর কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, কালো পোশাক ও মুখোশ পরা বিপুলসংখ্যক মানুষ দলবদ্ধভাবে ডোভার বন্দরের দিকে হাঁটছেন। পরে তারা এ২০ সড়কে হাত ধরে মানবপ্রাচীর তৈরি করে যান চলাচল বন্ধ করে দেন।
১৬ ঘণ্টা আগে
ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, সেনারা গাড়ির ভেতরে হামাসের সদস্য থাকার ভুল ধারণা থেকে হামলা চালিয়েছিল। আইডিএফ পরে স্বীকার করে যে ঘটনাটিতে গুরুতর ভুল হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল।
১৭ ঘণ্টা আগে
বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক ইরান। যুদ্ধ শুরুর আগে দেশটির অপরিশোধিত তেলের ৯০ শতাংশই খারগ দ্বীপের মাধ্যমে রপ্তানি করা হতো। তবে এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর অবরোধ আরোপের পর থেকে এই তেল সরবরাহে বিঘ্ন ঘটছে।
১৮ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে চীনের এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। একই দিন নুয়াকোটে ধসে পড়া একটি বাড়ির নিচ থেকে ৬৪ বছর বয়সী এক নেপালি নারীকে উদ্ধার করা হয়।
২১ ঘণ্টা আগে