ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতের সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। ছবি: সংগৃহীত

ভারতের সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পাচ্ছেন বর্তমান উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর অবসরের দিনই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ এইটটিন’ জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ধীরাজ শেঠ।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৮৬ সালের ডিসেম্বরে সাঁজোয়া বাহিনীতে কমিশনপ্রাপ্ত ধীরাজ শেঠ প্রায় চার দশকের সামরিক জীবনে অপারেশন, কৌশলগত পরিকল্পনা, সক্ষমতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি আধুনিকায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কর্মজীবনে তিনি বিভিন্ন পর্যায়ের অপারেশনাল দায়িত্ব পালন করেছেন। ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’-এর নেতৃত্বও দিয়েছেন তিনি। পরে দিল্লি অঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় ও আন্তর্জাতিক সামরিক কার্যক্রম তদারকি করেন।

আর্মি কমান্ডার পদে উন্নীত হওয়ার পর তিনি সাউথ ওয়েস্টার্ন কমান্ড ও সাউদার্ন কমান্ডের নেতৃত্ব দেন। এ ছাড়া বাহিনীর অপারেশনাল পরিকল্পনা, জনবল ব্যবস্থাপনা এবং সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সেনাবাহিনীর আধুনিকায়ন ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধিতে অবদানের জন্য ধীরাজ শেঠ ব্যাপকভাবে পরিচিত। সেনাসদরে কৌশলগত পরিকল্পনা ও সক্ষমতা উন্নয়ন বিভাগেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। বিভিন্ন সামরিক প্রশিক্ষণ কোর্সে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্যও তিনি প্রশংসিত।

বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ২০২৪ সালের ৩০ জুন দায়িত্ব গ্রহণ করেছিলেন। কর্মজীবনে তিনি ‘পরম বিশিষ্ট সেবা পদক’ ও ‘অতি বিশিষ্ট সেবা পদক’ সহ একাধিক সামরিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

রাজনীতি/আরআইআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিশ্ব জুড়ে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্র বিশ্বের ৩০টিরও বেশি দেশে ১২০টির বেশি জৈব গবেষণাগারে (বায়োলজিক্যাল ল্যাবরেটরি) অর্থায়ন করেছে বলে দাবি করেছেন দেশটির সাবেক জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড। নতুনভাবে অবমুক্ত (ডিক্লাসিফায়েড) কিছু নথির বরাত দিয়ে তিনি এই তথ্য প্রকাশ করেছেন। এই গোয়েন্দা প্রতিবেদনের পর ডোনাল্ড ট

৯ ঘণ্টা আগে

জেন জি উত্থান— বিপ্লব-পরবর্তী বাস্তবতার মুখে দক্ষিণ এশিয়া

একবিংশ শতাব্দীর তরুণ প্রজন্মের হাত ধরে দক্ষিণ এশিয়ায় যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছিল, তা এখন এক চরম সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার তরুণদের নেতৃত্বাধীন গণআন্দোলনের ওপর ভর করে ক্ষমতায় আসা নতুন সরকারগুলোর পেছনে বর্তমানে ব্যাপক জনসমর্থন রয়েছে। তবে ইরান যুদ্ধের প্রভাব এবং প্রতিবেশী

১০ ঘণ্টা আগে

যুদ্ধ বন্ধের চুক্তি হলে হরমুজ খুলবে, জানালো ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করেছেন, কারণ আলোচনাকারীরা "মাত্রই একটি চমৎকার সমঝোতায় পৌঁছেছেন"। তার মতে, চুক্তিটি খুব শিগগিরই স্বাক্ষরিত হতে পারে।

১২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: শেহবাজ শরিফ

পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার বার্তায় বলেন, ‘শান্তি চুক্তিটি নস্যাৎ করার জন্য একটি মহল ক্রমাগত বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এই সব অপপ্রচারের ঊর্ধ্বে থেকে আমরা নিশ্চিত করছি যে, শান্তি চুক্তির চূড়ান্ত পাঠ বা টেক্সট নিয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।’

১৪ ঘণ্টা আগে