ডেস্ক, রাজনীতি ডটকম

৫০ জনের শরীরে তীব্র পেটের সমস্যার জন্য দায়ী নোরোভাইরাসের উপসর্গ পাওয়া গেছে ফ্রান্সের বন্দরনগরী বোর্দোতে নোঙর করা ‘অ্যাম্বিশন’ নামে এক প্রমোদতরিতে। ‘রহস্যজনক’ গ্যাস্ট্রোএন্টারাইটিসের প্রাদুর্ভাবের ওই জাহাজে ৯০ বছর বয়সী এক যাত্রীর মৃত্যুও হয়েছে। এ ঘটনায় যাত্রী ও ক্রু মিলিয়ে ১৭০০ জনকে ওই জাহাজেই আটকে রাখা হয়েছে।
ফরাসি কর্তৃপক্ষ বলছে, এ ঘটনার সঙ্গে সম্প্রতি আলোচনায় আসা হান্টাভাইরাসের কোনো সম্পর্ক নেই। তবে অন্তত ৫০ জনের মধ্যে বমি, ডায়রিয়া ও তীব্র পেটের সমস্যার মতো উপসর্গ দেখা গেছে, যেগুলো নোরোভাইরাসের উপসর্গ।
ফ্রান্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় তাদের শরীরে নোরোভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এবার দ্বিতীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে, যার ফলাফল এখনো পাওয়া যায়নি। এ অবস্থায় খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না কর্তৃপক্ষ।
জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাম্বাসেডর ক্রুজ লাইন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরিভিত্তিতে জীবাণুনাশ ও স্বাস্থ্যবিধিতে জোরদার করা হয়েছে। মেডিকেল কর্তৃপক্ষের অনুমতি পেলে তবেই যাত্রীদের জাহাজ থেকে নামতে দেওয়া হবে।
ফ্রান্স২৪, বিএফএমটিভি ও বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এক হাজার ২৩৩ জন যাত্রী নিয়ে গত ৬ মে শেটল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে যাত্রা শুরু করে অ্যাম্বিশন। যাত্রীদের বেশির ভাগই ব্রিটেন ও আয়ারল্যান্ডের। যাত্রা শুরুর পর বেলফাস্ট, লিভারপুল ও ফ্রান্সের ব্রেস্ট হয়ে মঙ্গলবার (১২ মে) বোর্দোতে পৌঁছায় জাহাজটি।
যাত্রীদের মধ্যে অসুস্থতার উপসর্গ সবচেয়ে বেশি দেখা যায় সোমবার (১১ মে), যখন জাহাজটি ব্রেস্ট বন্দরে ছিল। সেখান থেকে বোর্দোতে পৌঁছানোর আগেই এক প্রবীণ যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় এবার নতুন করে নোরোভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্রুজ জাহাজ, হাসপাতাল, স্কুল, বৃদ্ধাশ্রম বা ঘনবসতিপূর্ণ যেকোনো স্থানে এ ধরনের ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

নোরোভাইরাস মূলত এক ধরনের সংক্রামক ভাইরাস, যা মূলত পাকস্থলী ও অন্ত্রে সংক্রমণ ঘটায়। অনেক সময় একে ‘স্টমাক ফ্লু’ বলা হয়। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি বলছে, ‘ফ্লু’ বলা হলেও এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নয়।
এ ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত বমি, পাতলা পায়খানা, পেটব্যথা, বমিভাব, দুর্বলতা, জ্বর ও শরীরে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, এ ভাইরাস বহু বছর ধরেই বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। সাম্প্রতিক সময়ে প্রমোদতরি ও হাসপাতালকেন্দ্রিক একের পর এক প্রাদুর্ভাবের কারণে এটি ফের আলোচনায় এসেছে।
সাধারণত দূষিত খাবার বা পানি ও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে নোরোভাইরাস ছড়িয়ে পড়ে। এমনকি দূষিত পৃষ্ঠ স্পর্শের মাধ্যমেও এটি ছড়াতে পারে। দরজার হাতল, টেবিল, বাথরুম, রান্নাঘর কিংবা বাসনপত্রের মতো এসব পৃষ্ঠে ভাইরাসটি দীর্ঘ সময় টিকে থাকতে পারে। ফলে জাহাজ, ক্যাম্পাস, হাসপাতাল বা বৃদ্ধাশ্রমের মতো জনবহুল স্থানে এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
নোরোভাইরাসকে বিশ্বের সবচেয়ে সংক্রামক ভাইরাসগুলোর একটি মনে করেন বিশেষজ্ঞরা, যার খুব অল্প পরিমাণ শরীরে প্রবেশ করলেই সংক্রমণ ঘটতে পারে। বিশেষজ্ঞরা জানান, আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে গেলেও আরও কয়েকদিন এ ভাইরাস অন্যদের মধ্যে ছড়াতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বে তীব্র গ্যাস্ট্রোএন্টারাইটিসের অন্যতম প্রধান কারণ নোরোভাইরাস। প্রতি বছর ৬৮ কোটির বেশি মানুষ এতে আক্রান্ত হন, যার মধ্যে দুই লাখ মানুষের মৃত্যু হয়। নিম্নআয়ের দেশগুলোতে মৃত্যুর হার তুলনামূলক বেশি। শুধু তাই নয়, এই ভাইরাসের কারণে স্বাস্থ্য খাতের ব্যয় ও কর্মঘণ্টা নষ্টসহ বৈশ্বিক অর্থনীতিতে বছরে প্রায় ৬০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।
এ বছর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নোরোভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার তথ্য দিয়েছে দেশ দুটির স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে হাসপাতাল ও ক্রুজ জাহাজে এর প্রাদুর্ভাব বেশি দেখা গেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর, সম্প্রতি ‘ক্যারিবিয়ান প্রিন্সেস’ নামের একটি জাহাজে শতাধিক যাত্রী ও কর্মী তীব্র বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে জাহাজটিতে জরুরি জীবাণুনাশ কার্যক্রম চালানো হয়।
এ পরিস্থিতিতে নোরোভাইরাসের কার্যকর ভ্যাকসিন তৈরিকে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।
নোরোভাইরাসের সবচেয়ে সাধারণ উপসর্গগুলো হলো—
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নোরোভাইরাসে আক্রান্ত হওয়ার ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উপসর্গ দেখা দিতে পারে। বেশির ভাগ রোগী এক থেকে তিন দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। তবে শিশু, প্রবীণ ও দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের জন্য এটি বিপজ্জনক হতে পারে।

নোরোভাইরাসের কোনো টিকা এখন পর্যন্ত উদ্ভাবিত হয়নি। ফলে টিকা দিয়ে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের কোনো উপায় নেই। তবে গবেষকরা বর্তমানে নোরোভাইরাসের ভ্যাকসিন ও উন্নত চিকিৎসা নিয়ে কাজ করছেন। কয়েকটি সম্ভাব্য টিকা ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়েও রয়েছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের পরামর্শ, সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার মাধ্যমে কার্যকরভাবে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশেষজ্ঞদের পরামর্শগুলো এমন—
নোরোভাইরাসের সংক্রমণের হার অনেক বেশি হলেও এর কোভিড-১৯ বা করোনাভাইরাস সংক্রমণের মতো বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়ার আশঙ্কা কম বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ এতে মৃত্যুহার কম। আবার অধিকাংশ রোগী কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।
কোভিডের মতো প্রাণঘাতী মহামারিতে রূপ না নিলেও বিপুল পরিমাণে এই ভাইরাসের সংক্রমণ হাসপাতাল ও স্বাস্থ্যব্যবস্থার ওপর ব্যাপক চাপ তৈরি করতে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা ও জনবহুল প্রতিষ্ঠানগুলোতে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠতে পারে।
এ অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, আতঙ্কিত না হয়ে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই নোরোভাইরাসকে কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবরে বিশ্ব বাজারে তেলের দাম কমেছে। টানা তিন দিনের মূল্যবৃদ্ধির পর এদিন বাজারে কিছুটা পতন দেখা যায়।
১৪ ঘণ্টা আগে
মঙ্গলবার সিএনএনের খবরে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, তেহরানের পারমাণবিক কর্মসূচির কিছু অংশ বহাল রেখে যদি চুক্তি করা হয় এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিংবা আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের মতো বিষয়গুলো আলোচনার বাইরে রাখা হয়, তাহলে ইসরায়েল এই যুদ্ধকে ‘অসম্পূর্ণ’ মনে করবে।
১৬ ঘণ্টা আগে
দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
১৮ ঘণ্টা আগে