ডেস্ক, রাজনীতি ডটকম

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ মে) সকালে দেশটির পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, এতে কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষতি হয়নি।
আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, জাকার্তার স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর বেশ কিছুক্ষণ পর ভোর ৪টা ৩১ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালুকু বারাত দায়া রিজেন্সি থেকে ১৮৯ কিলোমিটার (১১৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের গভীরতা সমুদ্রতলের ৫১৫ কিলোমিটার (৩২০ মাইল) নিচে রেকর্ড করা হয়।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর পাশে অবস্থিত ইন্দোনেশিয়ায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এটি ইন্দোনেশিয়াকে বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্পের দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে।

যুক্তরাষ্ট্রের চাপ ও কূটনৈতিক প্রচারণার মুখে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অন্তত ১৩টি দেশ অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
১৩ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার শোকের জনসমুদ্রে পরিণত হয় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স। লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় সংগীত, ধর্মীয় শোকগাথা ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তার সপ্তাহব্যাপী দাফন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
১৪ ঘণ্টা আগে
কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুমকি আখ্যা দিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশকে ইঙ্গিত করে তিনি তীব্র আক্রমণ শানান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে নতুন করে ‘কমিউনিস্ট হুমকি’ মাথাচাড়া দিয়ে উঠছে এবং এ ধরনের মতাদর্শের সমর্থকরাই ‘১৭৭৬ সালের ৪ জুলাইয়ের শত্রু’।
১৫ ঘণ্টা আগে
বৃহস্পতিবার গভীর রাতে প্রথমবারের মতো খামেনির কফিন জনসাধারণের সামনে আনা হয়। এ সময় হাজারো ইরানি কান্নায় ভেঙে পড়েন। শোকগীতি গাওয়ার সঙ্গে তাল মিলিয়ে তারা দুলতে থাকেন এবং মাথায় আঘাত করতে থাকেন। কফিনের ওপর ফুল ছুড়ে দেওয়া হলে সেগুলো পরে জনতার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে