আইরিশদের ফলোঅন না করিয়ে ফের ব্যাটিংয়ে টাইগাররা

ডেস্ক, রাজনীতি ডটকম

মিরপুরে চলমান টেস্টের প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১১ রানের লিড নিয়েছে বাংলাদেশ। ১১ রানে পিছিয়ে থাকায় আয়ারল্যান্ড ফলোঅনে পড়লেও টাইগাররা ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে।

দ্বিতীয় দিন আয়ারল্যান্ড ৩৮ ওভারে ৯৮ রানে ৫ উইকেট হারায়। সেখান থেকে লরকান টাকার, স্টিফেন দোহানি ও জর্ডান নেইল প্রতিরোধ গড়ে তোলেন। টাকার ৭৫ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে আয়ারল্যান্ড ওপেনিংয়ে ৪১ রান পায়ঠ পল র্স্টালিং ২৭ বলে ২৬ রান করেন। অন্য ওপেনার আন্দ্রে বালবির্নি ২১ রানে ফিরে যান। পরে কেদে কারমাইকেল ১৭ রান করে ফেরেন। হ্যারি টেক্টর ১৪ ও কার্টুস ক্যাম্পার শূন্য করেন।

টাকারের সঙ্গে দোহানির ৮১ রানের জুটি হয়। নেইলের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন টাকার। দোহানির ব্যাট থেকে ৪৬ ও নেইলের ব্যাট থেকে ৪৯ রান পেয়েছে আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে বাঁ হাতি স্পিনার তাইজুল ৪ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন খালেদ মাহমুদ ও হাসান মুরাদ। পেসার এবাদত ও স্পিনার মিরাজের দখলে গেছে একটি করে উইকেট।

এর আগে মুশফিকুর রহিমের শততম টেস্টে খেলা ১০৬ ও লিটন দাসের ১২৮ রানে ভর করে ৪৭৬ রানে থামে বাংলাদেশের ১ম ইনিংস। ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন মুশফিক।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪০ রান।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

মেসির সম্মানে থেমে যাবে খেলা, ১ মিনিট চলবে করতালি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।

৮ দিন আগে

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

১১ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

১১ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১৪ দিন আগে
Advertisement