আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মুহূর্তে চাপে রয়েছে। বিশেষ করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)ও পুরোপুরি নিশ্চিন্ত নয়—এর প্রমাণ দিয়েছে ভারতের সংবাদমাধ্যম।

ভারতের এনডিটিভি জানায়, আজ (১১ জানুয়ারি) গুজরাটের বরোদায় ভারত-নিউজিল্যান্ড সিরিজের ফাঁকে আইসিসি সভাপতি জয় শাহ বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তবে পরিস্থিতি যতটা জটিল, ভারতের ইচ্ছে অনুযায়ী সবকিছু সহজে হবে না।

বিসিবি আইসিসিকে নিরাপত্তা উদ্বেগ জানিয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে সংযুক্ত করা হয়েছে কিছু ভিডিও ও সংবাদ লিংক, যেখানে বাংলাদেশিদের উদ্দেশে ভারতীয় কট্টরপন্থীরা হুমকি দিচ্ছে। বিসিবি শুধু খেলোয়াড়দের নিরাপত্তা নয়, ভারতে বিশ্বকাপ দেখতে আগ্রহী সাধারণ দর্শকদেরও সুরক্ষার বিষয়টি চেয়েছে।

আইসিসি চিঠির জবাবে কি বলবে—বাংলাদেশকে পর্যবেক্ষণ করতে বলবে, সরাসরি অস্বীকার করবে, নাকি ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করবে, তা এখনও জানা যায়নি।

বিসিবি সভাপতি বুলবুল বলেন, আমরা এখনো আইসিসির কোনো উত্তর পাইনি। আমরা প্রয়োজনীয় সব তথ্য ও লিংক পাঠিয়েছি। এখন আমরা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

এদিকে, মুস্তাফিজুর রহমানকে কলকাতা থেকে বাদ দেওয়ার বিষয়টিও বিসিবির অবস্থান শক্ত করেছে। বিসিবির মতে, এই ঘটনায় তারা নিরাপত্তা ও খেলোয়াড়দের অধিকার নিশ্চিত করার সুযোগ পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমও জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে বিষয়টি সহজে সমাধান করা যাবে না। কিছু রিপোর্টে বলা হচ্ছে, বাংলাদেশের ম্যাচ কলকাতা থেকে চেন্নাইতে স্থানান্তর হতে পারে, তবে বিসিবি তা অস্বীকার করেছে।

বুলবুল বলেন, আমরা একাই সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেব, এবং ভারতের মাটিতে খেলব না।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

৮ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

৮ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১১ দিন আগে

সেপ্টেম্বরে নয়, ভারত ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে জানুয়ারিতে

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।

১১ দিন আগে
Advertisement