বিপিএলে জিরো-টলারেন্স নীতিতে অটল বিসিবি

ক্রীড়া ডেস্ক

অ্যালেক্স মার্শালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিট (বিসিবি আইইউ) নিশ্চিত করেছে যে, আইসিসির বৈশ্বিক ইন্টেগ্রিটি কাঠামোর আওতায় চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত সন্দেহজনক কর্মকান্ড খতিয়ে দেখছে।

আজ এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘বিসিবি আইইউ কর্তৃক এই ধরনের কার্যক্রম বিসিবির দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিরই অংশ এবং ক্রিকেটে অনিয়ম রোধে বোর্ডের দৃঢ় অবস্থানকে তুলে ধরে।’

তারা আরও জানায়, ‘বিসিবি আইইউ আইসিসির প্রচলিত দুর্নীতিবিরোধী নীতির অধীনে সাধারণ প্রক্রিয়া অনুসারে কাজ করে। তাই কোন খেলোয়াড় বা ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তার অধিকার লঙ্ঘন করা হয়নি। এই প্রতিরোধমূলক কার্যক্রমের ফলে সন্দেহজনক কর্মকান্ড সতর্কতা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েকজন বিদেশি খেলোয়াড়ের সাথে ব্যক্তিগতভাবে কথা বলা হয়েছে। সাক্ষী হিসেবে তাদের কাছ থেকে খেলোয়াড় নিয়োগ প্রক্রিয়া, চুক্তির শর্ত এবং পারিশ্রমিক কাঠামো যাচাই করা হয়েছে। তবে এসব বৈঠক ছিল সম্পূর্ণ গোপনীয় ও প্রতিরোধমূলক এবং এর অর্থ এই নয় সংশ্লিষ্ট কোন খেলোয়াড় তদন্তের আওতায় রয়েছে বা তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।’

সবশেষে বিসিবি জানায়, ‘বিসিবি দুর্নীতির প্রতি জিরো-টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা এবং সুনাম রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

তানজিদের পর শান্তর ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬২ রান তোলে বাংলাদেশ। এ সময় তানজিদ ও শান্ত দুজনই একটি করে ছক্কা হাঁকান। উইকেটে থিতু হওয়ার পর দুজনের ব্যাট থেকেই আসে নিয়মিত বাউন্ডারি। ফলে শুরুতে উইকেট হারানোর ধাক্কা দ্রুতই কাটিয়ে ওঠে স্বাগতিকরা।

১২ ঘণ্টা আগে

৭৪ ভোটের মধ্যে ৭৩টি পেয়ে বিসিবির সভাপতি তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৭৪টি ভোটের মধ্যে ৭৩টি ভোট পেয়ে তিনি বিসিবির ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের ভিসা পাননি বিশ্বকাপ দলের স্টাফরা, অভিযোগ ইরানের

এর আগে মার্কিন কর্মকর্তারা শুক্রবার জানান, ইরানের সব খেলোয়াড় এবং ‘প্রয়োজনীয় সহায়ক কর্মীদের’ ভিসা দেওয়া হয়েছে। ইরানকে ‘মিথ্যা অজুহাতে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থার অপব্যবহার করতে দেওয়া হবে না।’

২ দিন আগে

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল ব্রাজিলের

জয়ে প্রস্তুতি সারলেও ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় বাঁ কুঁচকির ব্যথায় মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান রাইটব্যাক ওয়েসলিকে। তাকে নিয়ে বিশ্বকাপে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না পারলে তার বিকল্প

৩ দিন আগে