হকিতে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৯: ৩০
তাইপেকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ হকি দল। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার বিপক্ষে লিড নিয়েও ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। চায়নিজ তাইপের বিপক্ষে ৮-৩ গোলের বড় জয়ে ওই ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ।

শনিবার ভারতের বিহারের রাজগিরিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে একটি করে গোল করে সমানে সমানে ছিল বাংলাদেশ ও চাইনিজ তাইপে। দুই কোয়ার্টার শেষ হয় ২-২ সমতায়।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচটা পক্ষে নিয়ে আসে বাংলাদেশ। ওই কোয়ার্টারে চার গোল করেন আশরাফুলরা। দলকে প্রথম লিড এনে দেন সোহানুর। এক মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে নেন রাকিবুল হাসান। ব্যবধান ৫-২ করে ফেলেন তিনি। দলের হয়ে আশরাফুল ইসলাম ৪৪ মিনিটে ৬-২ ব্যবধানে দলকে এগিয়ে নিয়ে তৃতীয় কোয়ার্টার শেষ করেন।

চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ দুটি ও চাইনিজ তাইপে এক গোল করে। রেজাউল বাবু ৫৫ মিনিটে গোল করেন। আশরাফুল তার দ্বিতীয় গোলটি করেন ৫৭ মিনিটে। দুই মিনিট পরে গোল খাওয়ায় জয়ের ব্যবধান একটু ছোট হয় বাংলাদেশের।

চাইনিজ তাইপের বিপক্ষে এই জয় প্রত্যাশিত ছিল। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (২৯তম) চেয়ে পিছিয়ে তারা (৩৮তম)। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে হেরেছে চায়নিজ তাইপে। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। তাদের বিপক্ষে হারের ব্যবধান ছোট রাখতে পারলে ‘বি’ গ্রুপে তিনে শেষ করেও ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

৭ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

৮ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১১ দিন আগে

সেপ্টেম্বরে নয়, ভারত ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে জানুয়ারিতে

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।

১১ দিন আগে
Advertisement