ডেস্ক, রাজনীতি ডটকম

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি সামনে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূতের প্রস্তাবের মাধ্যমে।
প্রস্তাবটি দিয়েছেন মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি, যিনি জানিয়েছেন, রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির কারণে ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে নেওয়া যেতে পারে। তিনি এ বিষয়ে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে অনুরোধ জানান।
জাম্পোলির যুক্তি অনুযায়ী, ইতালি চারবার বিশ্বকাপ জিতেছে এবং ঐতিহাসিকভাবে একটি শক্তিশালী দল। অন্যদিকে ইরান বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিলেও চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে তাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠতে পারে—এমন ধারণা থেকেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।
এই প্রস্তাবকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ফিফা বা ইতালিয়ান ফুটবল ফেডারেশন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও ইরান সরকার বলছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে দলটি ‘গর্বিত ও সফল অংশগ্রহণের’ জন্য প্রস্তুত। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহেজার্নি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় দলের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশটি এর আগে বিশ্বকাপে কখনো খেলেনি। কিন্তু প্রথম অংশগ্রহণেই তারা বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। গ্রুপ পর্বে স্পেনের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে গোলশূন্য ড্র করার পর উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে সমতা এনে আলোচনায় আসে কেপ ভার্দে। শেষ ম্যাচেও হার এড়িয়ে
২০ ঘণ্টা আগে
ম্যাচের ৪২তম মিনিটে স্পেনের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন আলেক্স বায়েনা। তার নেওয়া তুলনামূলক একটি সহজ শট সামলাতে গিয়ে অবিশ্বাস্য ব্যর্থতার পরিচয় দেন ৪০ পেরোনো উরুগুয়েন গোলরক্ষক মুসলেরা। বল তার হাত ফসকে জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় স্পেন। আর সেই এক গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
১ দিন আগে
ফ্রান্স কিংবা নরওয়ে— দু’দলেরই নকআউট নিশ্চিত ছিল আগেই। লড়াইটা ছিল কেবল গ্রুপসেরা হওয়ার। আর সেই লড়াইয়ে নামার আগেই যেন নিজেদের অর্ধেক গুটিয়ে নেয় নরওয়ে। দলের মহাতারকা আর্লিং হালান্ডসহ আগের ম্যাচের ১০ জন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রেখে মাঠে নামে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। অন্যদিকে পূর্ণ শক্তির দল নিয়ে খে
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, পুরুষদের ২০৩৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগে