ইনফান্তিনোর সমালোচনা, চাকরি হারালেন ফিফার শীর্ষ কর্মকর্তা

ডেস্ক, রাজনীতি ডটকম
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কেভিন লামুর। ছবি: সংগৃহীত

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্কের মধ্যেই সংস্থাটির শীর্ষ পর্যায়ে বড় পরিবর্তন এসেছে। ইনফান্তিনোর একটি পরিকল্পনার প্রকাশ্য সমালোচনার পর ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুর চাকরি হারিয়েছেন।

বিবিসি জানাচ্ছে, ফিফার টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগ আনার প্রস্তাব নিয়ে সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। সেই উদ্যোগের বিরোধিতা করেছিলেন লামুরও। প্রস্তাবটির সমালোচনা করার প্রায় তিন সপ্তাহের মধ্যেই ফিফার সঙ্গে তাঁর কর্মসম্পর্ক শেষ হয়ে গেল।

বিষয়টি নিশ্চিত করে ফিফার এক মুখপাত্র জানান, কেভিন লামুরের সঙ্গে সংস্থাটির কর্মসম্পর্ক ১৭ আগস্ট শেষ হয়েছে। তবে তাঁর বিদায়ের নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করা হয়নি। ফিফা একই সঙ্গে গত দুই বছরে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।

ফিফার কর্মকর্তাদের বিষয়টি জানানো হয় সাধারণ সম্পাদক ম্যাথিয়াস গ্রাফস্ত্রমের পাঠানো এক ই-মেইলে। সেখানে বলা হয়েছে, ফিফা ও লামুর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে লামুরের চাকরি হারানোর সঙ্গে ইনফান্তিনোর পরিকল্পনার সমালোচনার সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে ফিফা কোনো ব্যাখ্যা দেয়নি। লামুরও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

২ দিন আগে

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের টার্গেট ৫৭

শেষ উইকেট হিসেবে নাথান লায়নকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়েও তাতে কোনো লাভ হয়নি তার। লায়নকে ফিরিয়ে ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেন মিরাজ।

২ দিন আগে

ডারউইনে তৃতীয় দিন শেষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৫৩ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীলতার পাশাপাশি টেলএন্ডারদের দৃঢ়তায় সে লিড থামে ২২৮ রানে। এরপর আবার হাসান মাহমুদের তোপে দুই ওপেনার সাজঘরে৷ পরে তাইজুল ইসলাম আর মিরাজ যথাক্রমে মারনাস লাবুশেন আর স্টিভেন স্মিথের উইকেট তুলে নিলে বাংলাদেশের হাসিটা চওড়া হয়েছে।

৩ দিন আগে

বাংলাদেশের রানের পাহাড়, অস্ট্রেলিয়াকে ২২৮ রানের লিড

৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম এক ঘণ্টার মধ্যে হাসান ও তাইজুল আউট হন। হাসানকে এলবিডব্লিউ করেন জশ হ্যাজলউড। তাইজুল তার বলেই ক্যামেরন গ্রিনের ক্যাচ হন। তারপর তাসকিন ও মিরাজ দ্বিতীয় সেশন পর্যন্ত জুটিকে টেনে নেন। প্রথম সেশনে ৬৬ রান তোলে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে।

৩ দিন আগে