মিরপুরে বৃষ্টি, শুরু হয়নি দ্বিতীয় সেশন

ক্রীড়া প্রতিবেদক
দুপুর পৌনে ১টা নাগাদ বৃষ্টি শুরু হলে আর আম্পায়ার-খেলোয়াড়রা মাঠে নামার সুযোগ পাননি। ছবি: বিসিবির ফেসবুক পেজ

মিরপুর টেস্টে আবারও হানা দিয়েছে বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি দিয়ে শুরু হওয়ার পর এখন বৃষ্টি ঝরছে মুষলধারে। তাতে মিরপুর টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা আর শুরু হতে পারেনি।

এ টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হাতে রেখে এগিয়ে রয়েছে ১২০ রানে। বৃষ্টিবিঘ্নিত এ সেশনসহ আর পাঁচটি সেশন বাকি রয়েছে এ টেস্টের।

সোমবার (১১ মে) মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১২টা ৪০ মিনিটে দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় আকাশ জুড়ে ছিল কালো মেঘের ঘনঘটা। উইকেট ঢাকা ছিল কাভারে।

পৌনে ১টা নাগাদ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে আর আম্পায়ার-খেলোয়াড়রা মাঠে নামার সুযোগ পাননি। মিনিট পনেরোর মধ্যে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সঙ্গে রয়েছে বজ্রের ঝলকানি।

দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরেই চলেছে। ফলে চতুর্থ দিনের খেলা ঠিক কখন শুরু করা যাবে, তা বলা মুশকিল। মিরপুরে হোম অব ক্রিকেটে পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকায় অবশ্য বৃষ্টি থামলে আধা ঘণ্টার মধ্যেই খেলা শুরু করা সম্ভব।

এ টেস্টে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪১৩ করার পর পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড পেয়েছেন শান্তরা৷ দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ২ উইকেটে ৯৩ রান করে দলের লিড ১২০। সিরিজের প্রথম এই টেস্টে ফল নিয়ে আসতে যত দ্রুতসম্ভব খেলা শুরুর প্রত্যাশাই করছেন ক্রিকেটপ্রেমীরা।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

৩ ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা বার্সেলোনার

দুশ্চিন্তাটুকু খাতা-কলমেই থেকে গেল। রোববার (১০ মে) রাতে মাঠে নামতে না নামতেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটল মাত্র ১৮ মিনিটের মধ্যেই। অষ্টম মিনিটেই দুর্দান্ত এক ফ্রি কিক থেকে থিবো কোর্তোয়াকে পরাভূত করলেন রাশফোর্ড। ১০ মিনিট পরেই বার্সেলোনার ট্রেডমার্ক ফিল্ড প্লে থেকে ডি-বক্সের মাথায় দাঁড়িয়ে জাল খুঁজে

১৭ ঘণ্টা আগে

মিরাজ ম্যাজিকে বাংলাদেশের ২৭ রানের লিড

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। তবে মাঝপথে ছন্দ হারিয়ে শেষ পর্যন্ত ৩৮৬ রানে অলআউট হয়েছে সফরকারীরা। ফলে ২৭ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মেহেদী হাসান মিরাজ তুলে নিয়েছেন ক্যারিয়ারের আরে

১ দিন আগে

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্পিনার নাহিদা আক্তার।

১ দিন আগে

তাসকিন-মিরাজ তোপে দিশেহারা পাকিস্তান: ২০ রানেই নেই ৪ উইকেট

তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের তোপে পাকিস্তানের থিতু হওয়া দুই ব্যাটার আজান ওয়াইস ও আব্দুল্লাহ ফজল দ্রুত সাজঘরে ফেরেন। যদিও নো বলের কল্যাণে সালমান আলী আগা একবার জীবন ফিরে পেয়েছেন, তবে দিনের শুরুতেই প্রতিপক্ষের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে টাইগাররা।

২ দিন আগে