ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল সহ-আয়োজক মেক্সিকো। দ্বিতীয় ম্যাচেও সেই ধারা অব্যাহত রেখে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। টানা দুই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে 'রাউন্ড অব ৩২' নিশ্চিত করেছে মেক্সিকো।
জাপোপানে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেছে দক্ষিণ কোরিয়া। অধিনায়ক সং হিউং-মিনের নেতৃত্বে একের পর এক আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি দলটি।
অন্যদিকে প্রথমার্ধে কিছুটা ধীরগতিতে খেললেও সময়ের সঙ্গে নিজেদের ছন্দে ফিরে আসে মেক্সিকো। তবে বিরতির আগে কোনো দলই জালের দেখা না পাওয়ায় গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরেই এগিয়ে যায় মেক্সিকো। ম্যাচের ৫২তম মিনিটে একটি ক্রস থেকে আসা বল ধরতে গিয়ে ভুল করেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউ। নিজ দলের এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে বলের নিয়ন্ত্রণ হারান তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে সহজ এক শটে বল জালে পাঠান লুইস রিমো। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো।
বাকি সময়ে সমতায় ফেরার জন্য চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া। তবে মেক্সিকোর রক্ষণভাগ ভাঙতে না পারায় আর কোনো গোল হয়নি ম্যাচে। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তারা এখন গ্রুপের শীর্ষে। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে এক পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা।
রাজনীতি/আরআইআর

ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের জোড়া গোলে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া। কিন্তু শেষ রক্ষা হয়নি। কিন্তু স্প্যানিশ লা লিগার শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আর রিয়াল মাদ্রিদের দুই তারকা মার্কাস রাশফোর্ড আর জুড বেলিংহ্যামের নৈপুণ্যে ‘এল’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৪-২ ব্যবধানে স্বস্তির জয়
১ দিন আগে
ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগালই ছিল পরিষ্কার ফেবারিট। অভিজ্ঞ ও তারকাসমৃদ্ধ দল নিয়ে মাঠে নামা ইউরোপিয়ানদের জয় নিয়েই বেশি আলোচনা ছিল। কিন্তু মাঠের লড়াইয়ে ডিআর কঙ্গো ছেড়ে কথা বলেনি। ঐতিহাসিক ড্র নিয়েই মাঠ ছেড়েছে তারা।
২ দিন আগে
ব্যাট হাতে শেষ দিকে শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমানের লড়াইয়ে কোনোভাবে ১৩১ রান তুলেছিল বাংলাদেশ। তবে সেই সংগ্রহ অস্ট্রেলিয়ার জন্য যথেষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে সফরকারীরা।
২ দিন আগে
এলোমেলো ব্যাটিংয়ে যখন দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ, তখন শেষ ভরসা হয়ে দাঁড়ান শেখ মেহেদী হাসান। তার ২২ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস এবং মোস্তাফিজুর রহমানের সঙ্গে শেষ জুটির অবদানে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ১৩১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
২ দিন আগে