বিসিবি সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৯: ৫১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।

রাজধানীর একটি অভিজাত হোটেলে সকাল ১০টা থেকে উৎসবমুখর ও সুন্দর পরিবেশে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত বেশ ভালো সংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে। ১২টা থেকে ২টার মধ্যে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। ২টার পর থেকে আবার ভোটার উপস্থিতি বাড়ে।

সকাল সোয়া ১০টার দিকে ভোট দিতে আসেন পরিচালক পদপ্রার্থী নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট ও আদনান রহমান দীপন। একই পদে প্রার্থিতা করা বিসিবির সদ্য সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু ভোটকেন্দ্রে প্রবেশ করেন ফাহিমদের পরপরই। বেলা ১১টার দিকে ভোট দিতে আসেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার ও সানোয়ার হোসেন। সাড়ে ১১টায় ভোট দেন সাবেক অধিনায়ক এবং নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার পরপরই আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের বুলবুল বলেন, ‘আগে কখনো নির্বাচন করিনি। নির্বাচনে অংশগ্রহণও করিনি। যা-ই দেখছি, সব নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। রোমাঞ্চ তো থাকবেই। এই নির্বাচনে আমি অংশ নিচ্ছি। দেখা যাক।’

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পরে নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

৬ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

৮ দিন আগে

সেপ্টেম্বরে নয়, ভারত ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে জানুয়ারিতে

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।

৯ দিন আগে

চ্যাম্পিয়নস লিগ ড্র— নতুন কাঠামোর লিগে কার প্রতিপক্ষ কে

নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগে প্রতিটি দল লিগ পর্বে আটটি করে ম্যাচ খেলবে। চারটি হবে নিজেদের মাঠে, বাকি চারটি প্রতিপক্ষের মাঠে। চারটি ভিন্ন সিডিং পট থেকে দুটি করে দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্রতিটি ক্লাব।

৯ দিন আগে
Advertisement