অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১২: ১৭
ছবি: সংগৃহীত

আঞ্চলিক ফুটবলের নতুন ফরম্যাট 'সাফ ফুটসালে' প্রথম আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ।

আজ রোববার (২৫ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করেছে সাবিনা খাতুনের দল। পুরো টুর্নামেন্ট জুড়ে দাপুটে ফুটবল খেলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরল লাল-সবুজের প্রতিনিধিরা।

শিরোপা জয়ের সমীকরণ সামনে রেখে ম্যাচের শুরুতে গোল হজম করে কিছুটা চাপে পড়লেও, দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে মালদ্বীপের রক্ষণভাগকে তছনছ করে ১২ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় তারা।

ভারতকে হারিয়ে মিশন শুরু করা বাংলাদেশ টুর্নামেন্টে নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানকেও বড় ব্যবধানে পরাজিত করে। ভুটানের সাথে ড্র করলেও শেষ পর্যন্ত মালদ্বীপকে বিধ্বস্ত করে অপরাজিত থেকে ট্রফি নিজেদের করে নিল বাংলাদেশের মেয়েরা।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ রোববার বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, জিতলেই শিরোপা। এমন সমীকরণ সামনে রেখে অবশ্য শুরুতেই সাবিনারা পিছিয়ে পড়েন।

সেই গোল হজম করেই যেন ঘুম ভাঙে বাংলাদেশের। মালদ্বীপকে চেপে ধরে একের পর এক গোল বের করে নেন সাবিনারা। হ্যাটট্রিক করেন সাবিনা খাতুন। আর তাতেই ১৪-২ গোলের জয় নিশ্চিত হয়ে যায় দলের।

বাংলাদেশ টুর্নামেন্টের শুরুটা করেছিল ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে। এরপর অবশ্য ভুটানের সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ে খানিকটা বিপদে পড়ে গিয়েছিল দলটা।

তবে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ ও পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে মালদ্বীপের মুখোমুখি হয়। নিজেদের শেষ ম্যাচে দলটা তুলে নেয় ১২ গোলের ব্যবধানে বিশাল এক জয়। ইতিহাস গড়া হয়ে যায় তাতেই।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো, কোরিয়াকে হারিয়ে উঠল দ.আফ্রিকাও

নিজেদের মাটিতে গ্রুপ পর্বে দুর্দান্ত আধিপত্য দেখিয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে মেক্সিকো। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা। একই গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ

১ দিন আগে

সুইজারল্যান্ডের জয়ে কপাল খুলল কানাডার, বিদায় নিল কাতার

সুইজারল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ৭ পয়েন্ট নিয়ে। বসনিয়ার সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় কানাডা হয়েছে দ্বিতীয়। তৃতীয় হওয়া বসনিয়ার নকআউট নির্ভর করছে অন্য গ্রুপগুলোর তৃতীয় হওয়ার দৌড়ে থাকার দলগুলোর ওপর। ১২ দলের মধ্যে সেরা আটে থাকতে পারলেই শেষ ৩২-এ জায়গা করে নেবে তারা। বাদ পড়েছে কাতার।

১ দিন আগে

হাইতির বিপক্ষে ৪-২ গোলে মরক্কোর দুর্দান্ত জয়

১ দিন আগে

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

ম্যাচের ৬০তম মিনিটে ব্রুনো গিমারায়েসের অ্যাসিস্ট থেকে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন কুনিয়া। পুরো ম্যাচে স্কটল্যান্ড তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি; ম্যাকটমিনের দুটি হেডার ও ফার্গুসনের শট ছাড়া বড় কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। এই জয়ে ব্রাজিল ‘শেষ বত্রিশে’ পা রাখলেও, গোল ব্যবধানে মাইনাস তিনে থাক

১ দিন আগে