ক্রীড়া ডেস্ক

নির্ধারিত সময়ের পর ফল নির্ধারণী টাইব্রেকারেও চরম নাটকীয়তায় জন্ম দিলো মরক্কো ও নেদারল্যান্ডস। স্নায়ুচাপের এই লড়াইয়ে উভয় দলই যেন লিপ্ত হয়েছিল পেনাল্টি মিসের মহড়ায়। তবে শেষ পর্যন্ত ডাচদের রুখে দিয়ে ৩-২ ব্যবধানের নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে মরক্কো।
মন্টেরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে কোডি গাকপোর গোলে লিড নেয় নেদারল্যান্ডস। তবে নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে (৯০ মিনিটে) ইসা দিওপের দুর্দান্ত গোলে সমতায় ফেরে মরক্কো। অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
উত্তেজনাপূর্ণ পেনাল্টি শুটআউটে দুই দলই একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে। তবে শেষ শটে মরক্কোর তারকা স্ট্রাইকার ইসমায়েল সাইবারির লক্ষ্যভেদ ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কো মুখোমুখি হবে কানাডার।
রাজনীতি/এসআর

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করে। দক্ষিণ আফ্রিকা তুলনামূলকভাবে রক্ষণে জোর দিয়ে কাউন্টার অ্যাটাকের কৌশল বেছে নিয়েছিল। জবাবে কানাডা প্রথম থেকেই দারুণ প্রেসিংয়ে একের পর এক আক্রমণ করতে থাকে। তবে দুই দলেরই রক্ষণভাগ শক্তিশালী হওয়ায় কেউ খুব একটা সুবিধা করতে পারছিল না।
১ দিন আগে
চার বছর পর পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ। একমাত্র টেস্টের পর দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
২ দিন আগে
এখান থেকে জয়ী ১৬টি দল উঠবে শেষ ষোলোতে (রাউন্ড অব ১৬)। এরপর পর্যায়ক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল।
২ দিন আগে
১২ গ্রুপ থেকে তৃতীয় হওয়া ১২ দলের মধ্যে সাতটি দলের পয়েন্ট ছিল ৪। তারা সবাই নকআউটে কোয়ালিফাই করেছে। ৩ পয়েন্ট পাওয়া ৪ দলের মধ্যে গোল ব্যবধানে শেষ পর্যন্ত নকআউটে স্থান করে নিয়েছে আলজেরিয়া।
২ দিন আগে