আলজেরিয়াকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করলো সুইজারল্যান্ড

ডেস্ক, রাজনীতি ডটকম
আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেছে সুইজারল্যান্ড। ছবি: সংগৃহীত

আফ্রিকান দেশ আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

শুক্রবার (৩ জুলাই) ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিল ইউরোপের দলটি।

ম্যাচের মাত্র ১০ মিনিটেই এগিয়ে যায় সুইজারল্যান্ড। মানজাম্বির পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন স্ট্রাইকার ব্রিল এমবোলো। পিছিয়ে পড়ার পর আলজেরিয়া সমতায় ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে সুইসরা। ৪৬তম মিনিটে ডেন এনদোয়ের দারুণ এক গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধে দুই দলই কয়েকটি আক্রমণ গড়লেও আর কোনো গোলের দেখা মেলেনি। বলের দখলে কিছুটা এগিয়ে থাকলেও সেই সুবিধা কাজে লাগাতে পারেনি আলজেরিয়া। অন্যদিকে তুলনামূলক কম বল দখলে রেখেও আক্রমণে বেশি কার্যকর ছিল সুইজারল্যান্ড।

২-০ গোলের জয় নিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেওয়া সুইজারল্যান্ড পরের রাউন্ডে মুখোমুখি হবে কলম্বিয়া ও ঘানার মধ্যকার ম্যাচের বিজয়ী দলের।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৬ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে