নরওয়েজিয়ান সাগরে ডুবল ব্রাজিলের হেক্সা স্বপ্ন, হাল্যান্ডরা প্রথমবার কোয়ার্টার ফাইনালে

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের বিপক্ষে গোল করে সতীর্থদের সঙ্গে আর্লিং হাল্যান্ডের উল্লাস। ছবি: সংগৃহীত

যাকে নিয়ে ভয় ছিল সেই আর্লিং হাল্যান্ডই কফিনে শেষ পেরেক ঠুকলেন। তবে তার আগেই ব্রাজিলের হেক্সা স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ালেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। একটি পেনাল্টি ঠেকালেন, সেই সঙ্গে অবিশ্বাস্য কয়েকটি সেভ। আর ম্যাচের শেষ ১১ মিনিটে হাল্যান্ডের জোড়া গোল। তাতেই বাজিমাত।

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলে নরওয়ে। অবশ্য শেষ মুহূর্তে নেইমারের সান্ত্বনাসূচক গোল পেলেন। তাতে ২-১ গোলে হেরে নরওয়েজিয়ান সাগরে সলিল সমাধিক ঘটল ব্রাজিলের হেক্সা মিশনের।

বিস্তারিত আসছে...

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

এমবাপ্পের পেনাল্টিতে ভাঙল প্যারাগুয়ের প্রাচীর, উত্তাপের ম্যাচ জিতল ফ্রান্স

শেষ পর্যন্ত এমবাপ্পের পেনাল্টিতে খুলেছে গোলের মুখ। ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স। উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। এমবাপ্পেও গোল্ডের বুটের লড়াইয়ে ফের উঠে এসেছেন মেসির কাতারে। আর জার্মানিকে হারিয়ে চমক দেখানো প্যারাগুয়ের বিশ্বকাপযাত্রা থেমেছে শেষ ষোলোতেই।

১ দিন আগে

আক্রমণে এগিয়েও বিদায় কানাডার, সবার আগে শেষ আটে মরক্কো

গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত নৈপুণ্য আর সুযোগ কাজে লাগানোর দক্ষতায় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে মরক্কো। এই জয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।

১ দিন আগে

গোলবারের প্রহরী হয়ে রূপকথা লিখলেন যারা

কুরাসাও, কেপ ভার্দে, ডিআর কঙ্গোর মতো প্রথমবার বা দীর্ঘ বিরতির পর আসা দলগুলোকে লড়াইয়ে টিকিয়ে রেখেছেন তাদের শেষ প্রহরীরা।

১ দিন আগে

ফিলিস্তিনকে উৎসর্গ মিসরের ঐতিহাসিক জয়, উল্লাসে ভাসল গাজাও

তবে ম্যাচের পর সবচেয়ে আলোচনায় আসে কোচ হোসাম হাসানের বক্তব্য। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন এবং তাদের শহিদদের প্রতি রহমত বর্ষণ করুন। এই জয় আমি মিসরের জনগণ এবং ফিলিস্তিনের সেই সম্মানিত মানুষের উদ্দেশে উৎসর্গ করছি’

২ দিন আগে