একাদশে ৯ পরিবর্তন, ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
লো সেলসোর দারুণ ফ্রিকিকে জর্ডানের বিপক্ষে লিড নেয় আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

দুই ম্যাচ জয়ে গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে নির্ভার হয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। আগের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল নিওনেল স্কালোনির দল, শেষ ম্যাচে সেখানে পরিবর্তন এসেছে ৯টি! লিওনেল মেসি নিজেও এ ম্যাচের শুরুর একাদশে রয়েছেন বিশ্রামে। প্রায় নতুন একাদশ নিয়েও ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে লিওনেল মেসির দল।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এ ম্যাচে আগের ম্যাচের একাদশ থেকে কেবল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আর ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ নিজেদের জায়গা ধরে রেখেছেন। বাকি ৯ জনই আগের ম্যাচে শুরুর একাদশে ছিলেন না।

এ ম্যাচে রক্ষণভাগে পুরোপুরি নতুন চারজন নেমেছেন। মেদিনা, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ানো রোমেরো ও মোলিনার জায়গায় খেলছেন যথাক্রমে নিকোলাস তালিয়াফিকো, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্দি ও জিওভান্নি সিমেওনে।

উইংয়ে থিয়াগো আলমাদা ও রদ্রিগো ডি পলের পরিবর্তে সুযোগ পেয়েছেন নিকো পাজ ও জিওভানি লো সেলসো। মাঝমাঠে লিয়ান্দ্রে পারেদেসের সঙ্গে জুটি গড়েছেন এজেকিয়েল প্যালাসিও। ফলে এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে বেঞ্চে বসতে হয়েছে।

আক্রমণভাগেও এসেছে একটি পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে লিওনেল মেসিকে। ফলে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেজ।

প্রথমার্ধে ২ গোলের লিড

তরুণ একাদশ নিয়ে মাঠে নেমে শুরু থেকেই চাপ তৈরি করতে থাকেন স্কালোনির শিষ্যরা। স্পষ্ট কিছু সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের দুর্বলতায় মিলছিল না গোল।

শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে যায় ১৯ মিনিটে। ডি-বক্সের সামান্য বাইরে লো সেলসো ফাউলের শিকার হলে ফ্রিকিক পায় আর্জেন্টিনা। নিজেই ফ্রিকিক নেন সেলসো। তার দারুণ শট জর্ডানের গোলরক্ষক শুধু চেয়ে চেয়ে জালে জড়িয়ে যেতে দেখেন। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

মিনিট দশেক পরে লাউতারো মার্টিনেজের শট রুখে দেন জর্ডানের গোলরক্ষক। ফিরতি বলে লো সেলসো হেড করতে গেলে ফাউলের শিকার হন। ভিএআর চেক করে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে লাউতারো নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন। ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপে গোল পেলেন লাউতারো।

পরের ১৫ মিনিটে সুস্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ২-০ গোলের এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বিশ্বকাপের শুরু থেকেই অন্যায়— ফিফার বিরুদ্ধে ক্ষোভ ইরান অধিনায়কের

কোনো রাখঢাক না করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধেই তোপ দাগলেন দলটির অধিনায়ক মেহদি তারেমি। চলতি বিশ্বকাপকে ‘চূড়ান্ত বিপর্যয়’ আখ্যা দিয়ে তার অভিযোগ, শুরু থেকেই ইরানের সঙ্গে অন্যায় করেছে ফিফা।

৯ ঘণ্টা আগে

মেসিকে বেঞ্চে রেখেই জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

বাংলাদেশ সময় রোববার সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।

১৫ ঘণ্টা আগে

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, ব্রাজিলের জাপান

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে গেছে নকআউট পর্বের বেশ কয়েকটি আকর্ষণীয় লড়াই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে টুর্নামেন্টের সবচেয়ে বড় বিস্ময় কেপ ভার্দে। অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হবে জাপানের।

২১ ঘণ্টা আগে

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়ল কেপ ভার্দে

মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশটি এর আগে বিশ্বকাপে কখনো খেলেনি। কিন্তু প্রথম অংশগ্রহণেই তারা বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। গ্রুপ পর্বে স্পেনের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে গোলশূন্য ড্র করার পর উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে সমতা এনে আলোচনায় আসে কেপ ভার্দে। শেষ ম্যাচেও হার এড়িয়ে

১ দিন আগে