গোল করালেন, করলেনও— ৪ মিনিটের মেসি ম্যাজিকে আর্জেন্টিনা সমতায়

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০০: ০০
মেসির অ্যাসিস্টে রোমেরোর হেড থেকে প্রথম গোল পেল আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত
মেসির অ্যাসিস্টে রোমেরোর হেড থেকে প্রথম গোল পেল আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

মাত্র ৪ মিনিটের ব্যবধান। এর মধ্যে লিওনেল মেসি একটি গোল করালেন, নিজে করলেন একটি। ২-০ গোলে পিছিয়ে থাকার পর সমতায় ফিরল আর্জেন্টিনা।

৭৯ মিনিটে ডান প্রান্ত থেকে দুর্দান্ত এক ক্রস ভাসিয়ে দেন লিওনেল মেসি। গোলের জন্য মরিয়া ছিল আর্জেন্টিনা। রক্ষণ ছেড়ে প্রতিপক্ষের ডি-বক্সে অবস্থান নিয়েছিলেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরো। মেসির হেড খুঁজে নেয় তাকে। জোরালো হেডে বল পাঠিয়ে দেন জালে। ২-০ থেকে ২-১ ব্যবধান কমায় আর্জেন্টিনা।

৪ মিনিট পর এবার মেসির গোল। লাউতারো মার্টিনেজ আক্রমণ শুরু করেন। বদলি খেলোয়াড় গনজালো মন্টিয়েলের গায়ে লেগে চলে আসে মেসির সামনে। সুযোগ পেয়েই শট নেন তিনি। মিসরের গোলরক্ষক মোস্তাফা শোবের বলে হাত ছোঁয়াতে পারলেও তা পুরোপুরি ঠেকাতে পারেননি। বল ক্রসবারের নিচের অংশে লেগে জালে জড়িয়ে যায়।

২-২ গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement