ক্রীড়া ডেস্ক

কেপ ভার্দের বাধা পেরিয়ে এবার কোয়ার্টার ফাইনালে উঠতে মাঠে নামছে লিওনেল মেসির দল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর মিসর। নকআউট পর্বের দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে আগের ম্যাচের শুরুর একাদশ থেকে তিন পরিবর্তন আনছেন আলবিসেলেস্তে বস লিওনেল স্কালোনি।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় তথা আর ঘণ্টাখানেক পরেই আটলান্টায় শুরু হতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের শেষ ষোলোর এই ম্যাচ। এ ম্যাচে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে একটি করে পরিবর্তন দেখা যাবে।
আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবরে বলা হয়, ইনজুরি কাটিয়ে বাঁ-প্রান্তের ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো ফিরছেন শুরুর একাদশে। তার জায়গায় গত ম্যাচে খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে কেপ ভার্দের বিপক্ষে পেশীতে টান পড়ায় এবার বেঞ্চে থাকছেন তিনি।
আক্রমণভাগেও আসছে বড় পরিবর্তন। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে মূল একাদশে থাকা লাউতারো মার্টিনেজের জায়গায় খেলবেন হুলিয়ান আলভারেজ। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও শেষ ৩২-এর ম্যাচে প্রত্যাশিত ছন্দে ছিলেন না লাউতারো। অন্যদিকে বাঁ পায়ের গোড়ালির চোট কাটিয়ে ফিরেই শুরুর একাদশে জায়গা পাচ্ছেন আলভারেজ।
তৃতীয় পরিবর্তনটি আসছে মাঝমাঠে। কেপ ভার্দের বিপক্ষে মিডফিল্ডে ছন্দের ঘাটতি থাকায় এবার শুরু থেকেই খেলবেন লিয়ান্দ্রো পারেদেস। গত ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। তার অন্তর্ভুক্তিতে একাদশ থেকে বাদ পড়ছেন থিয়াগো আলমাদা।
টিওয়াইসি বলছে, পারেদেস সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলবেন। ফলে এত দিন ওই ভূমিকায় খেলা আলেক্সিস ম্যাক অ্যালিস্টার কিছুটা এগিয়ে খেলার স্বাধীনতা পাবেন। মাঝমাঠে তার সঙ্গী থাকবেন এনজো ফার্নান্দেজ।
মিসরের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি নিজেই একাদশে কয়েকটি পরিবর্তন আনার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, একাদশ তিনি চূড়ান্ত করে ফেলেছেন। তবে সে পরিবর্তনগুলোর কথা সংবাদ সম্মেলনে জানাননি তিনি।
স্কালোনির সংবাদ সম্মেলনে উঠে আসে বিশ্বকাপ থেকে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ের প্রসঙ্গও। স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপ সবার জন্যই খুব কঠিন। এখানে স্পষ্ট ফেবারিট দল কেউ নেই।’ তার মতে, বিশ্বকাপ শুরুর আগে যেসব দলকে শিরোপার প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হয়েছিল, তারাও প্রত্যাশিত ফুটবল খেলতে পারছে না।
স্কালোনি বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগে যেমনটা দেখা যেত, এবার তেমন নিশ্চিত ফেবারিট কোনো দল নেই। কন্ডিশনও আগের আসরগুলোর চেয়ে অনেক আলাদা। আমি বুঝতে পারছি, বেশির ভাগ খেলোয়াড়কেই প্রচুর ম্যাচ খেলতে হয়েছে। সেই ধকল তাদের পায়ের ওপর দিয়ে যাচ্ছে।’
‘সম্ভবত এ কারণেই খেলার মানটা ঠিক তেমন হচ্ছে না, যেমনটা আমরা সচরাচর দেখে অভ্যস্ত। মূল চার-পাঁচটি ফেবারিট দল টিকে থাকার পরও, বিশ্বকাপ শুরুর আগে তাদের কাছ থেকে যেমন ফুটবল আশা করা হয়েছিল, তারা তেমনটা খেলতে পারছে না,’— বলেন লিওনেল স্কালোনি।
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

এবার ৪১ বছর বয়সে এসেছিলেন বিশ্বকাপে। ২০৩০ বিশ্বকাপ যখন আসবে তখন তার বয়স হবে ৪৫। স্বাভাবিকভাবেই পরাজিত হলেই এই ম্যাচ সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের শেষ বিশ্বকাপ ম্যাচ হয়ে থাকবে। শেষ পর্যন্ত হলোও তাই। ২০০৬ বিশ্বকাপ থেকে শুরু করে ছয় আসরে ২৫ ম্যাচে থামল সিআর৭-এর বিশ্বকাপযাত্রা।
১৯ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে রাউন্ড অব ১৬ থেকে বিদায় সেই অসমাপ্ত গল্পের সর্বশেষ অধ্যায়। ১৯৯০ সালের পর এটিই ব্রাজিলের সবচেয়ে দ্রুত বিশ্বকাপ বিদায়। এটি কেবল একটি ম্যাচে পরাজয় নয়, বরং বিশ্ব ফুটবলের পরিবর্তিত শক্তির ভারসাম্যের প্রতিচ্ছবি।
১ দিন আগে
এ ম্যাচে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের উদ্দেশে আবেগঘন একটি খোলা চিঠি লিখেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস। চিঠিতে তিনি বাংলাদেশের সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, কঠিন এই সময় কেটে যাবে, ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, আর হলুদ
১ দিন আগে
ওয়ানডে ম্যাচে ১৪১ রান চেজ করতে নেমে নিদারুণ ব্যর্থতার পরিচয় দিলেন ব্যাটাররা। দুই অঙ্কের রান পেলেন মাত্র তিনজন— তৌহিদ হৃদয় (৫৮ বলে ২৫), নুরুল হাসান সোহান (৪৪ ব ৩১) আর মেহেদি হাসান মিরাজ (১৮ বলে ১০)। তাতে শেষ পর্যন্ত ৩৩ ওভার ১ বলে মাত্র ১১৬ রানে অলআউট হলো বাংলাদেশ। হেরে গেল ২৫ রানে।
১ দিন আগে