ক্রীড়া ডেস্ক

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়েছে প্যারাগুয়ে। যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত শেষ ষোলোর টিকিটের এই লড়াইয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে জিতে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টাইব্রেকারে হারের তিক্ত অভিজ্ঞতা পেল জার্মানি।
ম্যাচের শুরু থেকেই বলের দখলে ছিল জার্মানি। প্রথমার্ধে ৭৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ৩০৮টি পাস দেয় ইউরোপের দলটি, যেখানে প্যারাগুয়ের পাস ছিল মাত্র ৫৫টি। কিন্তু পরিসংখ্যানের এই আধিপত্য গোলের সুযোগে রূপ দিতে পারেনি জুলিয়ান নাগেলসমানের শিষ্যরা। বরং শক্তিশালী রক্ষণ, শৃঙ্খলাবদ্ধ ৪-৫-১ ফরমেশন এবং পাল্টা আক্রমণের কৌশলে জার্মানদের বারবার হতাশ করে প্যারাগুয়ে।
প্রথমার্ধ শেষের আগে আগে ৪২তম মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। মিগেল আলমিরনের কর্নার থেকে জার্মান গোলরক্ষক মানুয়েল নয়্যার বল মুষ্টিবদ্ধ করে ফিরিয়ে দিলেও দ্বিতীয় দফার আক্রমণে মাতিয়াস গালারসার দারুণ ক্রস খুঁজে নেয় হুলিও এনসিসোকে। মাত্র সাড়ে ৫ ফুট উচ্চতার এই ফরোয়ার্ডের শক্তিশালী হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে। পুরো প্রথমার্ধে জার্মানদের বল দখলের আধিপত্যকে এক মুহূর্তে ম্লান করে দেয় সেই গোল।
বিরতির পর খেলায় পরিবর্তন আনতে একাধিক বদলি করেন নাগেলসমান। এর সুফলও মেলে দ্রুত। ৫৪তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ফ্লোরিয়ান ভির্টজের নিখুঁত ক্রসে চমৎকার ফ্লিক হেডে সমতায় ফেরান কাই হাভার্টজ। গোলের পর জার্মানি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং দ্বিতীয় গোলের খোঁজে চাপ বাড়ায়।
তবে প্যারাগুয়ের রক্ষণ ছিল অবিচল। ৭৫তম মিনিটে আবারও ভির্টজ-হাভার্টজ জুটি জার্মানিকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করলেও দুর্দান্ত সেভ করেন গোলরক্ষক অরলান্ডো গিল। অন্যদিকে সুযোগ পেয়ে এনসিসোও জার্মান রক্ষণকে ব্যস্ত রেখেছিলেন, যদিও নয়্যার একটি নিশ্চিত গোল রুখে দেন।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল ব্যবধান গড়তে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ঘটে নাটক। বিশ্বকাপে এতদিন টাইব্রেকারে অপরাজিত জার্মানি একের পর এক ভুলে নিজেদের ছন্দ হারায়। বিপরীতে প্যারাগুয়ের খেলোয়াড়রা ছিলেন অনেক বেশি স্নায়ু-দৃঢ়। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিশ্চিত করে তারা উল্লাসে মাতে, যা দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
এই জয়ে শেষ ১৬-তে উঠে ফিলাডেলফিয়ায় পরবর্তী ম্যাচ খেলবে প্যারাগুয়ে। আর জার্মানির জন্য বিশ্বকাপে যুক্ত হলো আরেকটি হতাশাজনক অধ্যায়। ২০১৪ সালে শিরোপা জয়ের পর দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে তারা। এবার নকআউটের প্রথম ম্যাচেই বিদায় নিতে হলো তাদের।
অথচ এবারের বিশ্বকাপে তাদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। নবাগত কুরাসাওকে ৭-১ গেলের বিশাল ব্যবধানে পরাজিত করে মুসিয়ালাদের বিশ্বকাপ মিশন শুরু হয়৷ পরের ম্যাচে আইভরি কোস্টকেও তারা ২-১ গোলে হারায়৷ শেষ ম্যাচে অবশ্য ইকুয়েডর দারুণ রূপকথা লিখে জার্মানদের হারিয়ে দেয় জার্মানিকে। তাতে জার্মানির সঙ্গে সঙ্গে ইকুয়েডরও ওঠে নকআউটে। সেই নকআউটেই জার্মান মেশিনকে স্তব্ধ করে দিলো প্যারাগুয়ে।
দুই বিশ্বকাপ পর নকআউট পর্বে প্রত্যাবর্তনও সুখকর হলো না তাদের। নাগেলসমানের ভবিষ্যৎ নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে কোচ গুস্তাভো আলফারোর শৃঙ্খলাবদ্ধ কৌশল, গিলের দৃঢ় গোলকিপিং এবং এনসিসোর গুরুত্বপূর্ণ গোল প্যারাগুয়েকে এনে দিয়েছে বিশ্বমঞ্চের স্মরণীয় এক জয়।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।
৮ দিন আগে
টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।
১১ দিন আগে
শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।
১১ দিন আগে
গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা
১৪ দিন আগে