ইউএস-বাংলাকে হারিয়ে এয়ারলাইন্স ফুটবলে চ্যাম্পিয়ন বিমান বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: সংগৃহীত

দেশের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের (এএফসি) শিরোপা জিতেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জমজমাট ফাইনালে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

শনিবার (৪ জুলাই) ফাইনালে মুখোমুখি হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্স। ঢাকার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স অংশ নেয়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাতার এয়ারওয়েজকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় হয় এয়ার ইন্ডিয়া। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জাহাঙ্গীর আলম।

এদিকে, ফাইনাল ম্যাচ চলাকালে একটি ট্যাকলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে ধাক্কাধাক্কি শুরু হলেও তা দ্রুত মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে কয়েকজনকে চেয়ার দিয়েও একে অপরের ওপর আঘাত করতে দেখা যায়। ঘটনার সময় প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা মাঠে উপস্থিত ছিলেন। ঘোষণামঞ্চ থেকে বারবার দুই পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানানো হলেও শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)-এর সদস্য এবং দুই এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর আবার খেলা শুরু হয়।

এ ঘটনায় অন্তত একজন আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তার কপাল ফেটে রক্তপাত হলে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

টুর্নামেন্টটি আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)। এভিয়েশন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শনিবার ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, খেলায় যেমন বিমান চ্যাম্পিয়ন হয়েছে, তেমনি কর্মক্ষেত্রেও যেন তারা সেরার অবস্থান ধরে রাখে।

এর আগে শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসাও উপস্থিত ছিলেন।

ছয়জন খেলোয়াড়ের ছোট মাঠের এই প্রতিযোগিতায় অংশ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাইদুবাই।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৫ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে